৪৮. আহ্কামে হজ্জ ও উমরাহ্ মাসয়ালা ঃ মসজিদে হারামের প্রবেশের সময় নফল তাহ্ইয়াতে মসজিদ পড়ার প্রয়োজন নেই। কেননা এখানে তাওয়াফের উদ্দেশ্যে আগমনকারীদের জন্য তাহ্ইয়াতে নফলের পরিবর্তে তাওয়াফ করা প্রয়োজন তাই মসজিদে হারামে প্রবেশের পর সর্ব প্রথম তাওয়াফ করতে হয়। অথবা উমরাহ্্র নিয়তে এবং হজ্জের তিন প্রকারের যে কোন প্রকার হোক না তার প্রথম কাজ হলো আসবাবপত্র যথাস্থানে রাখার পর সর্ব প্রথম মসজিদে হারামে পৌঁছবে এবং তাওয়াফ করবে । অবশ্য প্রত্যেকের জন্য তাওয়াফ হবে বিভিন্ন প্রকার। শুধু উমরাহ বা তামাতু আদায়কারীদের জন্য তাওয়াফ হবে এবং মুফরিদ ও কারেন আদায়কারীদের জন্য তাওয়াফ কুদুম হবে । এটা সুন্নত ওয়াজিব নয়। তাওয়াফ করার পদ্ধতি৪- তাওয়াফের অর্থ হলো কোন বস্তুর চতুর্দিকে ঘুরা। শরীয়তের ভাষায় সর্ব প্রথম কাজ হলো তাওয়াফ করা ঃ বাহির আহকামে হজ্জ ও উমরাহ ৪৯ বাইতুল্লাহ্র চতুর্দিকে সাত বার ঘুরাকে তাওয়াফ বলা হয় এবং একটি ঘুর্ণনকে শোত বলা হয়। বাইতুল্লাহ্ ব্যতীত কোন বস্তু বা কোন স্থান তাওয়াফ করা জায়েজ নয় । তাওয়াফের জন্য নিয়ত করা ফরজ । নিয়ত ব্যতীত যতই ঘুরবে তাওয়াফ আদায় হবে না। তাওয়াফের নিয়ত এভাবে করবে যে, হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য তাওয়াফের ইচ্ছা করছি তা আমার জন্য সহজ করে দাও এবং কবুল কর । অন্তরে এই নিয়ত করা ফরজ এবং মুখে উচ্চারণ করাও উত্তম এ নিয়তের সাথে সাথে বাইতুল্লাহ্ শরীফের সামনে যেখানে হাজরে আসওয়াদ রয়েছে সেখানে এভাবে দাঁড়াবে যে, হাজরে আসওয়াদ যেন ডান দিকে থাকে । এরপর তাওয়াফের নিয়ত করে এমনিভাবে একটু ডান দিকে যাবে যেন হাজরে আসওয়াদ সম্পূর্ণ সামনে থাকে। হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে এভাবে হাত উঠাবে যেমনি নামাযে তাকবীর তাহরীমার সময় উঠাতে হয় এবং এ ভাবে তাকবীর বলবে- ৫) /22411312)1৩ 73240141712
— পৃষ্ঠা ২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।