Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

৪৪ আহ্কামে হজ্জ ও উমরাহ জিকিরে মগ্ন থাকবে । জিদ্দা থেকে মোটরযানে মক্কা শরীফ খুবই অল্প সময়ের পথ। মাঝে বাহ্রাহ্‌ নামক দু'টি থাম্া দৃষ্টি গোচর হয় । এখান থেকেই হেরেমে মক্কা শুরু হয়ে থাকে । প্রবেশের অর্থ আল্লাহ্‌ রাব্বুল ইজ্জত এর মহান ও শাহী দরবারে প্রবেশ করা যা অত্যন্ত সৌভাগ্যবানদেরই ভাগ্য হয়ে থাকে । তাঁর আজমত ও বুজুর্গ মনে মনে স্মরণ করে এই সীমানায় প্রবেশ করতে হবে। পূর্ববর্তী নবী ও উম্মতদের আমল ছিল এই যে, এখান থেকে পদব্রজে ও নগ্রপদে গমন করতেন । মক্কা থেকে বাইরে 'জিতুয়া' নামক একটি স্থান রয়েছে যেখান থেকে নগ্রপদ হয়ে রওয়ানা হতেন। যদি এটা না হত তাহলে মক্কা প্রবেশ করে এই আমল করতেন। হোয়াতুল কুলুব) কিন্তু বর্তমানে মোটর ভ্রমণের কারণে অবতরণ করা সহজ নয়, এরপর আসবাবপত্র মোটরে থাকলে মন এদিকে উদ্বিগ্ন থাকবে তাই মোটরে আরোহণ করে প্রবেশ করা আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ৪৫ উচিৎ। তবে চেষ্টা করে অত্যন্ত বিনয়ের সাথে ইন্তগৃফার করে তালবীয়া পাঠ করতে করতে প্রবেশ করবে। (যুবদাহ্‌) মক্কা মুয়াজ্জামায় প্রবেশ £ মাসয়ালা-মন্কা মুকাররামায় প্রবেশের পূর্বে গোসল করা হলো সুন্নত। বর্তমানে জিদ্দায় গোসল করে রওয়ানা হলে এ সুন্নত আদায় হয়ে যায়। কেননা মোটরে ভ্রমণের কারণে খুব অল্প সময়ে এ পথ অতিক্রম হয়ে যায়। মক্কায় পৌঁছে নিজের আসবাবপত্রও অবস্থানের ব্যবস্থা করবে যেন মন এর জন্য উদ্দিগ্ন না থাকে। এরপর মসজিদে হারামে আগমণ করবে। মাসয়ালা ৪ যখন মসজিদে হারামে প্রবেশ করবে তখন বাবুস সালাম দিয়ে প্রবেশ করা মুসতাহাব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগ থেকে এ বাবুস সালাম বর্তমান পর্যন্ত প্রতিষ্ঠিত আছে। মসজিদে হারামের সম্প্রসারণের সময় এর বিপরীতে দ্বিতীয় একটি দাওয়াজাহ নির্মাণ করা হয়েছে এটাকেও বাবুস সালাম বলা হয়। এদিক দিয়ে প্রবেশ করা অন্য কোন

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।