Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

৪০ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ দ্বিতীয় সীমানা হলো হেরেম এর যা পবিত্র মক্কার চতুর্দিকে হেরেম মক্কার কিছু সীমানা নির্ধারিত রয়েছে। এই হেরেমের সীমানা মক্কা থেকে কোন দিক দিয়ে তিন মাইল, আবার কোন দিক দিয়ে নয় মাইল । যে সমস্ত লোক এই সীমানার অভ্যন্তরে বাস করে তাদেরকে আহ্‌লে হেরেম বা হেরেমের বাসিন্দ বলা হয়। তৃতীয় সীমানা হলো মীকাত এর । এ সম্পর্কে পূর্বে আলোচনা করা হয়েছে। এবং মীকাতের বাইরে অবস্থানকারীদেরকে আহলে আফাক বলা হয়। আহলে আফাক যখনই মক্কা মুকাররমার উদ্দেশ্যে মীকাতের সীমানা বা এগুলোর বরাবর কোন পথ দিয়ে মঞ্কার দিকে অগ্রসর হবে এর পূর্বে ইহ্রাম বাঁধা তাদের ওয়াজিব। তাদের উদ্দেশ্য হজ্জ ও উমরাহ্‌ হোক অথবা ব্যবসার বা বন্ধুদের সাথে সাক্ষাতের উদ্দেশ্য হোক। মীকাতের সীমানার ভিতর আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ৪১ আহলে হেল বলা হয় তাদের হুকুম হলো এই যে, যখন তারা হজ্জ বা উমরাহ্‌র উদ্দেশ্যে মক্কা যাওয়ার ইচ্ছা করে তখন তাদের নিজ ঘর থেকে অথবা হেরেমের সীমানার পূর্বেই ইহ্রাম বাঁধতে হবে । যদি ব্যবসা বা অন্য কোন প্রয়োজন মক্কা মুকাররামা যাওয়ার ইচ্ছা করে তাহলে তাদের জন্য ইহ্রাম বাঁধার প্রয়োজন নেই । যখনই ইচ্ছা ইহ্রাম ব্যতীত মন্কায় প্রবেশ করতে পারবে । জন্য ইহরামের কোন প্রয়োজন নেই । যখন তারা উমরাহ করার ইচ্ছা করবে তখন হেরেমের বাইরে গিয়ে ইহ্রাম বাঁধতে হবে এবং যখন হজ্জ করার ইচ্ছা করবে হেরেম থেকেই ইহ্রাম বাঁধতে হবে। পাকিস্তান বাংলাদেশ ও ভারতবাসী কোথা থেকে ইহ্রাম বাঁধবে £- একটি বিষয় স্মরণ রাখা উচিৎ যে, আফাকী লোকদের জন্য মীকাত অথবা এর বরাবর স্থান থেকে ইহ্রাম বাঁধা ওয়াজিব। ইহ্রাম ব্যতীত মীকাত অতিক্রম করে মক্কার দিকে অগ্রসর হওয়া জায়েয নয়।

— পৃষ্ঠা ২০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।