Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৮ আহ্কামে হজ্জ ও উমরাহ মদীনা থেকে প্রায় ৬ মাইল দূরে মক্কা শরীফের পথে অবস্থিত। এখানে একটি মসজিদ নির্মাণ করা হয়েছে। বর্তমানে এটা “মোকামে বীর আলী" নামে প্রসিদ্ধ । সিরিয়ার দিক থেকে আগমনকারীদের মীকাত হলো হাজফাহ যা পবিত্র মদীনার পথে প্রসিদ্ধ মনজিল রাবেগ এর নিকট অবস্থিত। নাজদ এর দিক থেকে আগমনকারীদের মীকাত হলো কৃারনুল মানাজিল। ইয়ামনের দিক থেকে মক্কায় আগমনকারীদের জন্য মীকাত হলো ইয়ালামলাম যা সমুদ্ধ হতে ১৫/২০ মাইল দূরে পাহাড়ের পাদদেশে অবস্থিত। প্রকৃতপক্ষে এটা ইয়ামন ও আদনবাসীদের মীকাত। পূর্বে যখন জিদ্দা বন্দর ছিলনা তখন হিন্দুস্থান, পাকিস্তান এবং অন্যান্য প্রাচ্য দেশ সমুহ থেকে আগমনকারী হাজীদের জন্য এটাই পথ ছিল । তাই পাকিস্তান বাংলাদেশ ও ভারতের জন্য এটাই মীকাত হিসেবে প্রসিদ্ধ । ইরাকের দিক থেকে আগমনকারীদের জন্য মীকাত - হলো জাত ইরাক । আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ৩৯ যাদের পথ এ নির্ধারিত স্থানের মধ্যে নয় তারা মক্কা প্রবেশের জন্য যে স্থান দিয়ে হোক না কেন যখন মীকাতের সীমানায় বা এর বরাবর আসবে তখন এ সীমানায় প্রবেশের পূর্বেই ইহ্রাম বাঁধা ওয়াজিব। এ সমস্ত মীকাত এ লোকদের জন্য যারা মীকাতের সীমানার সমগ্ধ দুনিয়া “আফাক” নামে প্রচলিত আছে এবং এ সমস্ত লোকদের আফাকী বলা হয়। মীকাতের সীমানায় অবস্থানকারীগণ - এখানে এ বিষয়টি জানা একান্ত প্রয়োজন যে, সমগ্র দুনিয়ায় সবচেয়ে মর্াদা সম্পন্ন স্থান হলো কা'বা। আল্লাহতা'আলা এর সম্মানের জন্য এর চতুর্দিকে তিনটি সীমানা নির্ধারণ করেছেন। প্রত্যেকটি সীমানার কিছু বিশেষ আহকাম রয়েছে। প্রথম সীমানা হলো মসজিদে হারামের যার মধ্যে বাইতুন্লাহ্‌ অবস্থিত । বাইতুল্সাহ্র পর সর্বাধিক মর্যাদা সম্পন্ন স্থান হলো মসজিদে হারামের । এর সাথে বহু আহ্কাম নির্ধারিত রয়েছে। কিন্তু এগুলোর সাথে ইহরামের বিশেষ কোন সম্পর্ক নেই। |] 1 ] ]

— পৃষ্ঠা ১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।