Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

৩৬ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ এভাবে পর্দা করতে হবে যে, তা যেন চেহেরাকে প্রকাশ না করে। মহিলাদের জন্য মোজা ও অলংকার পরিধান করা জায়েজ আছে। হায়েজ ও নিফাসের সময় ইহ্রাম বাঁধা জায়েয, তবে এ অবস্থায় ইহ্রামের জন্য তালবীয়াহ্‌ পড়বে না। উপরোল্লেখিত বিষয়গুলো ইহ্রামের অবস্থায় পালন করা একান্ত প্রয়োজন। এর উল্টো করা গুনাহ এবং কাফফারার জন্য অধিকাংশ সময় দম অর্থাৎ কুরবানী ওয়াজিব হয়ে থাকে। উপরোক্ত বিষয় যথাযথ পালন না করলে শুধু গুনাহ নয় বরং এর দ্বারা হজ্জও অসম্পূর্ণ থেকে যায়, যদিও ফরজ আদায় হয়। আরাফাতের ময়দানে অবস্থান করার পূর্বে সঙ্গম করলে হজ্জ ফাসিদ বা বাতিল হয়ে যায়। পরবর্তী বৎসর হজ্জ করা আবশ্যক হয়ে যায় । সহবাস ছাড়া চুম্বন ইত্যাদি যদিও গুনাহ, কিন্তু এতে হজ্জ ফাসিদ হবে না। কোথা থেকে এবং কোন সময় ইহরাম বাধতে হবেঃ এটা সবার জন্য জানা একান্ত প্রয়োজন যে, আল্লাহ্তা'আলা পবিত্র মক্কার চতুর্দিকে কিছু স্থান নির্ধারিত করে দিয়েছেন যেখানে পৌছে মন্কা শরীফ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ ৩৭ গমনকারীদের জন্য ইহ্রাম বাঁধা ওয়াজিব, সেটা হজ্জের হোক বা উমরাহের ইহ্রাম। এ সমস্ত স্থানগুলোকে মীকাত বলা হয়। এর বহুবচন হলো মাওয়াকীত। সহীহ হাদীসে মাওয়াকীতের নির্ধারণ সম্পর্কে বর্ণনা রয়েছে। এ বিধান মাওয়াকীতে হ'তে বাইরে অবস্থানকারীদের জন্য সমভাবে প্রযোজ্য ৷ যখনই করবে, চাই সে ব্যবসার উদ্দেশ্যে হোক অথবা আত্মীয়-স্বজন বা বন্ধু-বান্ধবদের সাথে সাক্ষাতের জন্য যাবে, এ সময় তার উপর বাইতুল্লাহ্‌র হক হলো সে : মীকাত থেকে ইহ্রাম বেঁধে প্রবেশ করবে । যদি হজ্জের সময় থাকে তাহলে হজ্জের নতুবা উমরাহ্‌র ইহ্রামূ বাঁধবে এবং বাইতুল্লাহহ্র হক আদায় করবে । এরপর নিজের কাজে মনোনিবেশ করবে । (বোদায়ে) হাঁ যদি জিদ্দা গমন মক্কা শরীফের উদ্দেশ্যে হয় বরং জিদ্দা বা মদীনার উদ্দেশ্যে হয় তাহলে মীকাত থেকে ইহ্রাম বাঁধা জরুরী নয়। মীকাত ৫টিঃ- পবিত্র মদীনা থেকে আগমনকারীদের জন্য জুল হুলায়ফা হলো মীকাত যা ।

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।