Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

২৮ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ এরপর মক্কা শরীফ পৌঁছে উমরাহ্র আহকাম শেষ করে এবং চুল কেটে বা মুড়ানোর পর ৮ই জিলহজ্জ মসজিদে হারাম (কাবা শরীফ) থেকে হজ্জের ইহরাম বাঁধবে । এর নাম হলো তামাত্ু। এরূপ হজ্জ আদায়কারীকে “মুতামাত্তি' বলা হয়। হজ্জ পালনকারীর জন্য এ সুযোগ রয়েছে যে, উপরোক্ত তিন প্রকারের মধ্যে যেটা ইচ্ছা গ্রহণ করবে। কিন্তু ক্রাণ হলো উত্তম। এই তিন প্রকারের ইহ্রামের নিয়তে এবং কোন কোন আহ্কামের মধ্যে পার্থক্য রয়েছে। তাই এগুলো ভালভাবে স্মরণ রাখা উচিৎ । তিন প্রকার হজ্জের মধ্যে পার্থক্যঃ- এই তিনপ্রকারের মধ্যে একটি পার্থক্য হলো নিয়তের মধ্যে । প্রথম প্রকার অর্থাৎ. ইফরাদের ইহ্রাম বাঁধার সময় হজ্জের নিয়ত করতেহবে। দ্বিতীয় প্রকারের হজ্জ ও উমরাহ উভয়ের নিয়ত করতে হয়। তৃতীয় প্রকার তামাতুর মধ্যে ইহ্রামের সময় শুধু উমরাহ্‌র নিয়ত করতে হয়। | আহ্‌কামে হজ্জ ও উমরাহ্‌ ২৯ দ্বিতীয় বিরাট পার্থক্য হলো এই যে, প্রথম দু'প্রকারের মধ্যে প্রথম যে ইহ্রাম বাঁধা হয় তা হজ্জের আহ্কাম পূর্ণ করা পর্যন্ত বাকী থাকে। তৃতীয় প্রকারে মক্কা শরীফ পৌঁছে উমরাহ্র আহ্কাম অর্থাৎ তাওয়াফ ও সাঈ থেকে অবসর হওয়ার পর এ ইহ্রাম চুল কাটা বা মুড়ানোর পর সমাপ্ত হয় এবং ৮ই জিলহজ্জ পর্যন্ত এ পারবে। ৮ই জিলহজ্জ মসজিদে হারাম থেকে হজ্জের ইহ্রাম বাঁধবে । তৃতীয় প্রকার অধিকতর সহজ কিন্তু ক্রাণ হলো উত্তম। তবে শর্ত হলো এ দীর্ঘ সময় ইহ্রামের অবস্থায় ইহরামের নিয়মাবলী সতর্কতার সাথে পূর্ণ করতে হবে। নতুবা তামাত্ব করা উত্তম। হজ্জ, উমরাহ ও ইহরামের সমস্ত আমল এবং আহ্কাম তিন প্রকারের মধ্যে একই ধরনের শুধু পার্থক্য হল এই যে, ১০ই জিলহজ্জ তারিখে মিনায় কারিন ও মুস্তামাত্তি'র উপর কুরবানী করা ওয়াজিব। মুফরিদ এর জন্য মুসতাহাব হলো এই যে, তিন প্রকারের মধ্যে যে নিয়ত বর্ণনা করা হয়েছে তা অন্তরে আদায় করা এবং মুখে

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।