Mukashafatul Qulub 02 — Ahqam(Rules)OfHajjAndUmrah MuftiMuhammadShafiRA
/ ১১৭
📝 লেখা 📖 পিডিএফ

২৬ আহ্কামে হজ্জ ও উমরাহ্‌ এর উপর ক্ষমতা লাভ করতে পারতাম না। নিঃসন্দেহে আমাদেরকে আমাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করতে হবে।” ভ্রমণের সময় পথিমধ্যেঃ- বেহুদা ও নাযায়েজ কথাবার্তা থেকে বিরত থাকবে । যতটুকু সম্ভব আল্লাহর জিকর বা এপি ধর্মীয় গ্রন্থ পাঠে মগ্ন থাকবে যার দ্বারা আমলের ইসলাহ এবং পরকালের চিন্তা স্মরণ হয়। হজ্জের আহ্কাম শুরুঃ- যেমন নামাযের শুরু তাহ্রিমা অর্থাৎ আল্লাহু আকবার বলার মাধ্যমে শুরু হয় তেমনিভাবে হজ্জ উমরাহ্‌র শুরু ইহ্রামের মাধ্যমে হয়। পরবতীঁতে ইহ্রামের বর্ণনা করা হবে। হজ্জ ও উমরাহ্‌ঃ- বাইতুল্লাহর সাথে দু”টি ইবাদত সম্পর্কিত। প্রথমত: হজ্জ যার অধিকাংশ আহকাম ও কার্যাবলী শুধু জিলহজ্জ মাসের পাচটি দিনে আদায় করা হয়ে থাকে। অন্য কোন সময় তা আদায় করা যায় না। (পরে এ সম্পর্কে আলোচনা করা হবে) দ্বিতীয়তঃ উমরাহ্‌ যা হজ্জের পাচ দিন ব্যতীত বৎসরের যে কোন মাসে যে " কোন সময় আদায় করা যায়। এর হলো তিনটি আহ্কামে হজ্জ ও উমরাহ ২৭ আহ্কাম। প্রথমত: মীকাত থেকে অথবা এর পূর্বে উমরাহ্র ইহরাম বাঁধতে হবে । দ্বিতীয়তঃ মক্কা মুয়াজ্জমায় পৌঁছে বাইতুল্লাহ্‌ শরীফ তওয়াফ করবে । তৃতীয়তঃ সাফা মারওয়ার সায়ী করতে হবে । এর পর মাথার চুল কেটে অথবা মুড়িয়ে ইহরাম খুলতে হবে। উমরাহ্‌কে হজ্জের সাথে একত্র করা বা না করার প্রেক্ষিতে হজ্জ তিন প্রকার হয়ে থাকে। প্রথমতঃ হজ্জে গমনের সময় শুধু হজ্জের নিয়ত করবে এবং ইহ্রাম বাঁধতে হবে। উমরাহ্‌কে হজ্জের সাথে একত্র করবেনা । এ হজ্জের নাম হলো ইফরাদ এবং হজ্জ আদায়কারীকে বলা হয় মুফরিদ । দ্বিতীয় প্রকার হলো প্রথম থেকেই হজ্জের সাথে উমরাহ একত্র করে নিয়ত করবে এবং উভয়ের ইহ্রাম একত্রে বাঁধতে হবে এর নাম হলো ক্কিরাণ। এরূপ হজ্জ আদায়কারীকে বলা কারিন। তৃতীয় প্রকার হলো হজ্জের সাথে উমরাহ্‌কে এভাবে একত্র করবে যে, মীকাত থেকে শুধু উমরাহ্‌্র ইহরাম বাঁধবে । এ ইহ্রামের মধ্যে হজ্জকে একত্র করবে না।

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।