ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

সহীহ মুসলিম ৭৯ ৬৩১০ । উসাইর ইবনে জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, উমার ইবনুল খাত্তাবের (রা) কাছে যখন ইয়ামন থেকে সাহায্যকারী ফৌজ আসত তখন তিনি তাদেরকে জিজ্ঞেস করতেন, তোমাদের সাথে উয়াইস ইবনে আমের (রা) আছে কি? অবশেষে তিনি উয়াইসের কাছে আসলেন এবং বললেন, তুমি কি উয়াইস ইবনে আমের? তিনি বললেন, হাঁ । তিনি বললেন, তুমি কি কারান গোত্রের শাখা মুরাদ উপগোত্রের লোক? তিনি বললেন, হা । তিনি বললেন, তোমার কি কুষ্ঠ রোগ হয়েছিল এবং তা থেকে তুমি মুক্তি পেয়েছ কিন্ত এক দিরহাম পরিমাণ জায়গা ভাল হয়নি? তিনি বললেন, হাঁ। তিনি বললেন, তোমার একটি মা আছে? তিনি বললেন, হাঁ । তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি : “তোমাদের কাছে ইয়ামন থেকে সাহায্যকারী ফৌজের সাথে উয়াইস ইবনে আমরও আসবে । সে কারান গোত্রের শাখা মুরাদ গোত্রের লোক তার কুষ্ঠ রোগ হয়েছিল তা ভাল হয়ে গেছে, কিন্তু এক দিরহাম পরিমাণ জায়গা ভাল হয়নি । তার মা জীবিত আছে। সে তার খুবই অনুগত । সে যদি আল্লাহর নামে শপথ করে বসে তবে আল্লাহ তা বাস্তবে পরিণত করে দেন। যদি তোমার পক্ষে সম্ভব হয় তবে তাকে দিয়ে তোমার জন্য ক্ষমার দুআ করিয়ে নিও ৷” অতএব আমার গুনাহের ক্ষমার জন্য দু'আ কর । তিনি তার জন্য ক্ষমার দুআ করলেন। উমার (রা) তাকে বললেন, কোথায় যাওয়ার ইচ্ছা আছে? তিনি বললেন, কুফা তিনি বললেন, আমি তোমার ব্যাপারে কুফার শাসনকর্তাকে লিখব? তিনি বললেন, আমি বিনীত ও দারিদ্র্যপীড়িত লোকদের সাথে থাকতে ভালবাসি । পরবর্তী বছর কুফার এক ধনী ব্যক্তি হজ্জ করতে আসল । সে উমারের (রা) সাথে সাক্ষাৎ করল । তিনি তাকে উয়াইস সম্পর্কে জিজ্ঞেস করলেন। সে বলল, আমি তাকে নিঃস্ব-দরিদ্র অবস্থায় রেখে এসেছি । তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি : “তোমাদের কাছে ইয়ামন থেকে সাহায্যকারী ফৌজের সাথে উয়াইস ইবনে আমেরও আসবে । সে কারান গোত্রের শাখা মুরাদ গোত্রের লোক। তার কুষ্ঠ রোগ হয়েছিল । তা ভাল হয়ে গেছে, কিন্তু এক দিরহাম পরিমাণ জায়গা ভাল হয়নি । তার মা জীবিত আছে। সে তার খুবই অনুগত । সে যদি আল্লাহর নামে শপথ করে বসে তবে আল্লাহ তা পূর্ণ করার তৌফিক দেন। যদি তোমার পক্ষে সম্ভব হয় তবে তাকে দিয়ে তোমার গুনাহের ক্ষমার জন্য দুআ করিয়ে নিও।” লোকটি উয়াইসের কাছে ফিরে এসে বলল, আমার গুনাহের ক্ষমার জন্য দুআ করুন তিনি বললেন, তুমি এই মাত্ৰ কল্যাণকর সফর করে এসেছ ৷ অতএব তুমিই আমার গুনাহের ক্ষমার জন্য দু‘আ কর । সে পুনরায় বলল, আপনি আমার জন্য ক্ষমার দু'আ করুন । তিনি বললেন, ' তুমি এই মাত্ৰ কল্যাণকর সফর করে এসেছ। অতএব তুমিই আমার ক্ষমার জন্য দুআ কর। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি উমারের (রা) সাথে সাক্ষাৎ করেছ? সে বলল, হাঁ । তিনি তার জন্য ক্ষমার দুআ করলেন। এবার লোকেরা উয়াইসের মর্যাদা অনুধাবন করতে পারল এবং তার কাছে ভীড় জমাতে লাগল । তিনি সেখান থেকে অন্যত্র চলে গেলেন । উসাইর বলেন, তার পোশাক ছিল একটি মাত্র চাদর । কোন ব্যক্তি যখন তাকে দেখত তখন বলত, উয়াইসের কাছে এ চাদর কোথা থেকে আসল? WWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।