সহীহ মুসলিম ৪৫ জিজ্ঞেস করলেন, সে কে? তিনি বললেন, উমাইসের কন্যা আসমা (রা) ৷ উমার (রা) বললেন, এই মহিলাই কি হাবশায় হিজরাতকারী নৌকায় সফরকারী? আসমা (রা) বললেন, হাঁ । উমার বললেন, আমরা তোমাদের আগে হিজরাত করেছি। অতএব রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমাদের তুলনায় আমরা অধিক হকদার । এতে আসমা (রা) ক্রোধান্বিত হলেন এবং বললেন, হে উমার! তুমি মিথ্যা বলেছ। কখনো নয়, আল্লাহর শপথ! তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলে। তিনি তোমাদের ক্ষুধার্তদের আহার দিতেন এবং তোমাদের অজ্ঞ-মূর্খদের উপদেশ দিতেন। অপর দিকে আমরা অনেক দূরে হাবশার মত একটি শত্ৰু এলাকায় অবস্থান করছিলাম । শুধু আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা এই বিপদের ঝুঁকি মাথায় নিয়েছিলাম । আল্লাহর শপথ! তুমি (উমার রা.) যা বলেছ তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা না করা পর্যন্ত পানাহার করব না । আমরা অনেক কষ্ট স্বীকার করেছি এবং ভয়-ভীতির মধ্যে দিনাতিপাত করেছি। আমি অচিরেই এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করব এবং তাকে জিজ্ঞেস করব । আল্লাহর শপথ! আমি মিথ্যাও বলব না, বিপথগামীও হব না এবং বাড়িয়েও কিছু বলব না। নবী সাল্লাল্লাহু আরাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, আসমা (রা) বললেন, হে আল্লাহর নবী! উমার (রা) এই এই কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : সে আমার কাছে তোমাদের তুলনায় অধিক অগ্রগণ্য নয়। সে এবং তার সংগীরা একবার মাত্র হিজরাত করেছে। আর তোমরা নৌকার অধিবাসীরা দুইবার হিজরাত করেছ (মক্কা থেকে আবিসিনিয়া এবং সেখান থেকে পুনরায় মদীনা) । আসমা (রা) বলেন, আমি দেখেছি আবু মুসা (রা) এবং নৌকারাসীরা আমার কাছে দলে দলে আসতো আর এ হাদীস সম্পর্কে জিজ্ঞেস করত এবং শুনতো । দুনিয়ার কোন জিনিস তাদেরকে এতো আনন্দ দিতেও পারেনি এবং এর কোন জিনিস তাদের কাছে এত বড় ও মহৎ ছিল না যতটা ছিল তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ফরমান। আবু বুরদাহ বলেন, আসমা (রা) বললেন, আমি লক্ষ্য করেছি আবু মূসা (রা) আনন্দের আতিশয্যে আমার কাছে এ হাদীসটি বার বার শুনতে চাইতেন । অনুচ্ছেদ : ৭৫ সালমান, বিলাল ও সুহাইব রাদিয়াল্লাহু আনহুমের মর্যাদা । SBE Bs BH nt LY Ss Ei £10 4 SIN eS IEE HE ADL et JE :- IE - ULL IIE GE tp BILL LE LG] WWwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।