ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

৪০ সহীহ মুসলিম Ene SEVER a LEAL GEN ৬২২৫। আবু বুরদা থেকে তার পিতার সূত্রে বর্ণিত । তিনি (পিতা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে অবসর হয়ে আবু আমেরকে একটি বাহিনীর অধিনায়ক করে আওতাস যুদ্ধে পাঠালেন দুরাইদ ইবনে সুম্মাহ তাদের মুকাবিলায় অবতীর্ণ হল । সে নিহত হল এবং আল্লাহ তাআলা তার বাহিনীকে পরাজিত করলেন। আবু মূসা (রা) বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও আবু আমেরের সাথে পাঠিয়েছিলেন। যুদ্ধের সময় আবু আমেরের হাঁটুতে তীর বিদ্ধ হল। জুশাম গোত্রের একটি লোক এই তীর নিক্ষেপ করেছিল। এটা তার হাঁটুতে আটকে পড়েছিল । আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, হে চাচাজান! এ তীর কে নিক্ষেপ করেছে? আবু আমের (রা) ইশারা করে বললেন, এ লোকটি আমাকে হত্যা করেছে, এ লোকটি আমাকে তীর নিক্ষেপ করেছে। আবু মূসা (রা) বলেন, আমি তার পিছু ধাওয়া করে তার কাছে পৌছে গেলাম । সে আমাকে দেখা মাত্র পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করতে লাগল । আমি তার পিছু ধাওয়া করে বলতে লাগলাম, হে বেহায়া! তুমি কি আরব নও, তুমি থামবে না? সে থেমে গেল। তার সাথে আমার মুকাবিলা হল । সেও আঘাত হানল, আমিও আঘাত হানলাম। অবশেষে আমি তরবারির আঘাতে তাকে হত্যা করে ফেললাম। অতঃপর আবু আমেরের কাছে ফিরে এসে বললাম, নিশ্চয়ই আল্লাহ তা'আলা আপনার দুশমনকে হত্যা করেছেন। তিনি বললেন, তুমি এই তীর বের করে ফেল । আমি তা টেনে বের করে ফেললাম ৷ তীরের ক্ষত স্থান দিয়ে পানি বের হল । তিনি আরো বললেন, হে ভ্রাতুম্পুত্র! তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও এবং তীকে আমার সালাম বল । তুমি তাকে আরো বলবে, আমের আপনাকে বলেছেন, “আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন।” আবু মূসা (রা) বলেন, আবু আমের (রা) আমাকে লোকদের সরদার নিযুক্ত করলেন। তিনি খুব অল্প সময় জীবিত ছিলেন, অতঃপর মৃত্যুবরণ করেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এসে তার কাছে প্রবেশ করলাম । তিনি একটি প্রকোষ্ঠে একটি দড়ির খাটে বসা ছিলেন। এর ওপর বিছানা বিছানো ছিল৷ (সহীহ বৰ্ণনা অনুযায়ী বিছানা ছিল না। [54 শব্দটি বাদ পড়ে গেছে) । খাটের দড়ির দাগ রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ ও পার্ম্বদেশে বসে গিয়েছিল । আমি তীকে আমাদের এবং আবু আমেরের খবরাদি জানালাম । আমি তাকে আরো বললাম, আবু আমের (রা) আমাকে বলেছেন, তুমি তাকে আমার জন্য ক্ষমা প্রার্থনা করতে বলবে । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি নিয়ে ডাকলেন। তিনি তা দিয়ে ওয়ু "করলেন, অতঃপর দু'হাত ওপরে তুলে বললেন : হে আল্লাহ! উবাইদ আবু আমেরকে ক্ষমা করে দাও (আবু মূসা রা. বলেন), এমনকি আমি তার বগলের শুভ্রতা দেখতে পেলাম । অতঃপর তিনি বললেন : হে আল্লাহ! কিয়ামতের দিন তুমি তাকে তোমার ' অসংখ্য সৃষ্টি অথবা মানুষের ওপর স্থান (মর্যাদা) দিও। আমি বললাম, হে আল্লাহর WWwWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।