৪৪৮ সহীহ মুসলিম 22308 IESG Ld bs Bi A dil 1 555 5H ~~ de 23 OE eed op LE IES IH Eg 6 [Y14 x11]. Ae 08.3 ETE EE আমরা একবার উমারের (রা) নিকট ছিলাম । তখন তিনি জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছে যে, ফিৎনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদীস মুখস্থ বলতে পারে, যেরূপ তিনি বলেছেন? আমি বললাম, আমি পারি। উমার বললেন, তুমি তো বেশ নির্ভীক । আচ্ছা বলতো, তিনি কির্প বলেছেন? আমি বললাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেন: কোন ব্যক্তির ফিৎনা যা তার নিজের মধ্যে ও সন্তান-সমন্ততির মধ্যে এবং নিজ পরিবার-পরিজন ও মালসম্পদের মধ্যে বিরাজ করে, তা নিরসন করতে পারে রোযা, নামায, সদকা, সৎকাজের আদেশ ও অসৎকাজ থেকে নিষেধ । .তখন উমার (রা) বললেন, আমি তো মাত্র এতটুকু জানতে চাই না । আমি জানতে চাই এঁ ফিৎনাহ সম্পর্কে যা সমুদ্রের অন্তহীন ঢেউয়ের ন্যায় ঢেউ খেলতে . থাকবে (যা. একের পর এক আসতে থাকবে) হুযাইফা বলেন, আমি বললাম : হে আমীরুল মুমিনীন! ওসব ফিৎনার সাথে আপনার কোন সম্পর্ক নেই । আপনার ও ওসব ফিৎনার মাঝে একটা রন্দ্ধদ্বার বিদ্যমান । উমার (রা) জিজ্ঞেস করলেন, সে দরজা কি ভেঙ্গে ফেলা হবে? নাকি খুলে দেয়া হবে? হুযাইফা বলেন, আমি বললাম, না, বরং ভেঙ্গে ফেলা হবে। উমার বললেন, তাহলে তা আর কখনও বন্ধ না করা উচিৎ । রাবী বলেন, আমরা হুযাইফাকে (রা) জিজ্ঞেস করলাম, উমার (রা) কি এ দরজা সম্পর্কে জানতেন? তিনি বললেন, হা! তিনি এরূপ নিশ্চিতভাবে জানেন যেরূপ আগামী কালের আগে রাতের আগমন সম্পর্কে জানেন। আমি তাকে একটা হাদীস শুনিয়েছি তা ভুল ও অবান্তর নয়। রাবী বলেন, এরপর আর হুযাইফাকে (রা) এ দরজা সম্পর্কে জিজ্ঞেস করতে আমরা ইতস্তুতঃ বোধ করে মাসরূককে (রা) জিজ্ঞেস করতে অনুরোধ করলে তিনি তাকে জিজ্ঞেস করলেন । তখন হুষযাইফা বললেন, তা হচ্ছে উমার (রা) । টীকা : প্রকাশ থাকে যে, এ হাদীসে যেসব ফিৎনার প্রতি ইঙ্গিত করা হয়েছে, তা হচ্ছে, হযরত উসমানের (রা) খিলাফতকালে মুনাফিকদের সৃষ্ট অবাঞ্ছিত ঘটনাবলি, তীর প্রতি চরম অবমাননা এবং শেষ পর্যন্ত তাকে হত্যা করা । পরবর্তী পর্যায়ে হযরত আলী (রা), মু'আবিয়া (রা) ও আয়েশার (রা) মাঝে চরম দ্রন্ব কলহ ও পরস্পর মনোমালিন্য, তিক্ততা এবং শেষ পর্যন্ত উভয়ের মাঝে যুদ্ধ বিগ্রহ ও অযথা রক্তপাত । হযরত উমার (রা) যতদিন খিলাফতে প্রতিষ্ঠিত ছিলেন ততদিন কোন ফিৎ্না মাথাচাড়া দিয়ে উঠতে পারেনি । তার অসাধারণ ব্যক্তিত্ব ও বলিষ্ঠ নেতৃত্ব কোন প্রকার ফিৎনা সৃষ্টি হতে ‘দেয়নি । তার- শাহাদাতের পরেই ফিৎনার দ্বার উন্মোচিত হয়ে যায় এবং বিভিন্ন ফিৎনা মাথাচাড়া দিয়ে উঠে। অবশেষে হযরত উসমান (রা) ও আলীর (রা) খিলাফতকালে তা চরম আকার ধারণ করে। তারপর আর এ ফিৎনা বন্ধ হয়নি । এ সত্যটুকু হাদীসে পরিকস্ষুট হয়ে উঠেছে। ন 20 Hl Po 0 Fs 44 i - 3 EOE এ Y AS PANDA WWwiislamfind.wordpress.com Lu
— পৃষ্ঠা ৪৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।