সহীহ মুসলিম ৪৩৯ ৭০৪৩ । উসমান শাহ্হাম বলেন, আমি এবং ফারকাদ উভয়ে মুসলিম ইবনে আবু বাক্রার নিকট তীর দেশে গেলাম । তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম, আপনি কি আপনার পিতার নিকট একটা হাদীস শুনেছেন, যা তিনি ফিৎনা সম্পর্কে বর্ণনা করতেন? তিনি বললেন, হাঁ! আমি আবু বাক্রাকে (রা) বর্ণনা করতে শুনেছি, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে বহু ফিৎনা সৃষ্টি হবে, মনে রেখ এরপরও একের পর এক ফিৎনা হতে থাকবে । এসব ফিৎনার মাঝে বসা ব্যক্তি চলমান ব্যক্তির চেয়ে উত্তম হবে (নিরাপদ থাকবে) এবং চলমান ব্যক্তি ধাবমান ব্যক্তির চেয়ে উত্তম হবে। মনে রেখ, যখন ওসব অবতীর্ণ হবে অথবা, আত্মপ্রকাশ করবে, তখন, যার উট (গবাদি পশু) থাকবে তার উটের সাথে মিশে নির্ভেজাল সময় অতিবাহিত করা বাঞ্ছনীয় হবে । যার বকরীর পাল থাকবে, তার বকরী ঠিক (বুদ্ধিমত্তার) কাজ হবে । রাবী বলেন (এ হাদীস শুনে) এক ব্যক্তি প্রশ্ন করল, ইয়া রাসূলাল্লাহ! আচ্ছা বলুন! যার উট, বকরী, ও যমিন. কিছুই নেই? (সে কি করবে?) "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু. আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তার তরবারী নিয়ে পাথর দিয়ে এর ধার নষ্ট করে দিবে, অতঃপর যথাসম্ভব ফিৎনা থেকে মুক্ত থাকার চেষ্টা করবে। হে আল্লাহ! .আমি কি আমার বাণী পৌছিয়ে দিলাম (এবং দায়মুক্ত হলাম)? হে আল্লাহ! আমি কি (প্রয়োজনীয় কথা) পৌছিয়ে দিলাম? হে আল্লাহ! আমি কি (প্রয়োজনীয় কথা) পৌছে দিতে পারলাম? রাবী বলেন, এরপর এক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল? আচ্ছা বলুন! যদি আমার উপর বলপ্রয়োগ করতঃ দু’প্রতিপক্ষের একপক্ষে নিয়ে যায়, অথবা, দু'দলের একদলে নিয়ে যায়, অতঃপর কোন ব্যক্তি আমাকে তরবারী দিয়ে আঘাত করে, অথবা আমার প্রতি তীর নিক্ষেপ করে আমাকে হত্যা করে, তখন আমি কোন ভূমিকা পালন করব? রাসুলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, (তখনও নীরব থাকবে) এমতাবস্থায় হত্যাকারী ব্যক্তি তার পাপ ও তোমার পাপ সব পাপের ভাগী হবে এবং সে জাহান্নামবাসী হবে। টীকা : এ হাদীসে ফিৎনাকালীন অবস্থায় যে ভূমিকার কথা উল্লেখ করা হয়েছে তা বিশেষ অবস্থায় প্রযোজ্য হবে। যখন দু'দল বা প্রতিপক্ষের মাঝে দ্বন্থ-কলহ ও রক্তক্ষয়ী সংঘর্ষ আরম্ভ হয়, এবং উভয় দল অন্যায় অবিচারে লিপ্ত হয়ে পড়ে এমতাবস্থায়, অথবা কোন দল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে, কেবল এ অবস্থায়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব দর্শকের ভূমিকা. পালন অথবা তা থেকে দূরে থাকার জন্যে আদেশ করেছেন। প্রকৃতপক্ষে এমতাবস্থাকেই ফিৎনা বলে আখ্যায়িত করা হয়েছে। অন্যথায় যদি জানা থাকে দু'দলের একদল ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ও অপর দল অন্যায় অবিচারে লিপ্ত, তাহলে নির্লিপ্ত থাকা ও নীরব দর্শকের ভূমিকা পালন করার জন্যে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। বরং এ অবস্থায় যারা হকের উপর প্রতিষ্ঠিত ও হক প্রতিষ্ঠার জন্যে সংগ্রাম করছে তাদের যথাসাধ্য সহযোগিতা করা এবং অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগামে অবতীর্ণ হওয়া ফরজ বা অপরিহার্য কর্তব্য । যেমন আল্লাহ তা‘আলা কুরআনে এরশাদ করেছেন, “তোমরা আল্লাহর ' দীনকে প্রতিষ্ঠা করার ব্যাপারে সর্বাত্মক জিহাদে অবতীর্ণ হও” “তোমরা যে পর্যন্ত না ফিৎনার মূল উৎপাটিত হয়, যুদ্ধ করতে থাক ।” প্রকৃতপক্ষে, একজন ঈমানদার মুসলমান ন্যায়-অন্যায় ও সত্য-অসত্যের সংগ্রামে নির্লিপ্ত থাকতে পারে না। বরং ন্যায় ও সত্যের পক্ষে সংগ্রাম করা তার ঈমানী দায়িত্ব । এ দায়িতবকে এড়িয়ে যাওয়া ও তা WWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৪৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।