ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

সহীহ মুসলিম ৩১ ৬২১৫ ৷ আবু হুরায়রা (রা) বলেন, আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিলাম । তিনি ছিলেন মুশরিক । একদিন আমি তাকে মুসলমান হতে বললাম । কিন্তু তিনি আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এমন একটি মন্তব্য করলেন যা ছিল আমার জন্য অসহনীয় । আমি কীদতে কাদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল! আমি আমার মাকে ইসলামের দাওয়াত দিয়ে আসছিলাম ৷ কিন্তু তিনি আমার আহ্বান প্রত্যাখ্যান করেই চলছেন। আজকেও আমি তাকে দাওয়াত দিলাম । কিন্তু তিনি আমাকে আপনার সম্পর্কে এমন কথা শুনিয়ে দিলেন যা অত্যন্ত আপত্তিকর । অতএব আপনি আল্লাহর কাছে দুআ করুন: ' তিনি যেন আরু হুরায়রার মাকে হিদায়াত দান করেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : হে আল্লাহ! আবু হুরায়রার মাকে হিদায়াত দান করুন । আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআয় খুশি হয়ে বেরিয়ে পড়লাম । এসে দেখি আমাদের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ । আমার মা আমার পায়ের আওয়াজ শুনতে পেলেন এবং বললেন, অপেক্ষা কর । আমি বাইরে থেকে পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছিলাম । মা গোসল করলেন, জামা পড়লেন এবং ওড়না গায়ে দিলেন। অতঃপর দরজা খুলে দিয়ে বললেন, “হে আবু হুরায়রা! আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই । আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদ (সা) তীর বান্দাহ ও রাসূল ।” আবু হুরায়রা (রা) বলেন, আমি খুশির চোটে কাদতে কাদতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসলাম । আমি বললাম, হে আল্লাহর রাসূল । সুসংবাদ গ্রহণ করুন। আল্লাহ তা'আলা আপনার দুআ কবুল করেছেন এবং আবু হুরায়রার মাকে হিদায়াত দান করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা ও গুণগান করলেন এবং ভাল কথা বললেন। আমি বললাম, হে আল্লাহর রাসূল! আল্লাহর কাছে দুআ করুন- তিনি যেন মুসলমানদের অন্তরে আমার এবং আমার মায়ের জন্য ভালবাসা সৃষ্টি করে দেন এবং আমাদের মধ্যেও যেন তাদের জন্য ভালবাসা সৃষ্টি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: হে আল্লাহ! আপনি আপনার এই বান্দাহ আবু হুরায়রা এবং তার মাকে মুমিনদের প্রিয়পাত্র করে দিন এবং মুমিনদেরকেও তাদের প্রিয়পাত্র করে দিন। আবু হুরায়রা (রা) বলেন অতঃপর এমন কোন মুমিন পয়দা হয়নি- যে আমার কথা শুনেছে অথবা আমাকে দেখেছে- কিন্তু আমাকে ভালবাসেনি (প্রত্যেকেই আমাকে ভালবেসেছে)। 5 Se is Ee Se 3 nt GF DSS BS SUA BA Ul Liss U6 20) EA J dell Bly HE dl J25 HE ENS AU ONO ALS 565 ck th SE BS I) Bl Ee 5 CH 210-2 WWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।