ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

২৮ সহীহ মুসলিম Ea ee MG EEE EEL ME 0 Sr EE VEE C0 EY Ee EES EE EE BE Ls EEE LE HIE EEE EE SSE Bs BSH EE চ ” . r i229 ti JR ——+ EEE SE TO OER EE NE ৬২১৪ । আয়েশা (রা) থেকে বর্ণিত ৷ রাসূলুল্লাহ সাল্লাল্াহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: : তোমরা কুরাইশ মুশরিকদের ব্যঙ্গ-বিদ্রপ কর । কেননা এটা তাদের জন্য তীর বর্ষণের চেয়েও অসহনীয় । অতঃপর তিনি ইবনে রাওয়াহাকে ডাকার জন্য এক ব্যক্তিকে পাঠালেন। তিনি বললেন : কুরাইশদের ব্যঙ্গ-বিদ্রপ কর । তিনি তাদেরকে ব্যঙ্গ-বিদ্রপ করলেন। কিন্তু তা তার পছন্দ. হয়নি । অতঃপর তিনি কা'ব ইবনে মালিকের কাছে লোক পাঠালেন, অতঃপর হাসসান ইবনে সাবিতের কাছে পাঠালেন হাসসান ইবনে সাবিত যখন তার কাছে আসল, তখন হাসসান বলল : তোমাদের এমন একটি সময় এসেছে যখন তোমরা ডেকে পাঠিয়েছ এমন একটি বাঘকে যে লেজ দিয়ে আঘাত করে (অর্থাৎ কথার দ্বারা মানুষ হত্যা করে) । অতঃপর তিনি নিজের মুখ খুলে তা নাড়াতে লাগলেন এবং বললেন, সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্য দীন সহকারে পাঠিয়েছেন : আমি আমার মুখ দিয়ে কাফিরদের এমনভাবে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলব যেমন করে চামড়া ছাড়ানো হয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : হে হাসসান! তাড়াহুড়া করো না। কেননা আবু বাক্র (রা) কুরাইশদের বংশ তালিকা সম্পর্কে সবচেয়ে বেশী অভিজ্ঞ । আর আমার বংশও হচ্ছে কুরাইশ বংশ । সে আমার বংশ তালিকা তোমাকে পৃথক করে দিবে। অতঃপর হাসসান (রা) আবু বাক্রের (রা) কাছে আসলেন । অতঃপর ফিরে গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল! তিনি আপনার বংশ তালিকা আমাকে পৃথক করে বলে দিয়েছেন। সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্য দীনসহকারে পাঠিয়েছেন। আমি আপনাকে কুরাইশদের মধ্য থেকে এমনভাবে বের করে নিয়ে আসব যেভাবে আটার খামির থেকে চুল বের করে আনা হয়। আয়েশা (রা) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু WWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।