ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

সহীহ মুসলিম ৩৮১ VLSI ASU UB oH BES AE EE CN 3 Beit G4 56 HE dl ILS ON ll ENS ৬৯২৫। শাকীক আবু ওয়ায়েল থেকে বর্ণিত । তিনি বলেন, আবদুল্লাহ (রা) আমাদেরকে প্রতি বৃহস্পতিবার উপদেশ দিতেন। তখন এক ব্যক্তি তাকে বলল, হে আবু আবদুর রহমান! আমরা আপনার কথা পছন্দ করি এবং শুনতে আগ্রহী । আমাদের একান্তিক আগ্রহ আপনি প্রতিদিন আমাদেরকে উপদেশ শুনাবেন। হযরত আবদুল্লাহ (রা) বললেন, প্রতিদিন তোমাদেরকে কথা শুনাতে আমার কোন আপত্তি নেই, তবে একমাত্র তোমাদের বিরক্তির আশঙ্কায় আমি এ কাজ থেকে বিরত থাকি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপদেশ দেয়ার ব্যাপারে দিন তারিখ "নির্ধারণ করতেন। আমাদের মধ্যে বিরক্তি ভাব সৃষ্টি হওয়ার আশঙ্কায় প্রতিদিন ওয়াজ করতেন না। টীকা : এ হাদীসে আমাদের জন্য বিশেষ শিক্ষণীয় বিষয় রয়েছে। তা হচ্ছে কুরআন-হাদীস বর্ণনা তথা ধর্মীয় আলোচনা করতে শ্রোতাদের মানসিক অবস্থার প্রতি বিশেষ লক্ষ্য রাখার প্রয়োজন রয়েছে। শ্রোতাদের আগ্রহ-অনাগ্রহের প্রতি লক্ষ্য রেখেই কুরআন ও হাদীস আলোচনা করা উচিত । অন্যথায় শ্রোতাদের মধ্যে অনাগ্রহ বা অনাসক্তি সৃষ্টি হতে পারে। এমতাবস্থায় কুরআন ও হাদীসের অবমাননা হতে পারে। এবং আশানুরূপ ফল নাও হতে পারে । বরং এতে সুফল থেকে কুফলের আশঙ্কাই বেশী । এ জন্যেই সূক্ম জ্ঞানের ‘অধিকারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ের প্রতি লক্ষ্য রাখতেন তারই পদাঙ্ক অনুসরণ করে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা)ও এ বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। WWwWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৯৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।