ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

সহীহ মুসলিম ৩৫৭ এক গল্পকার গল্প করছে এবং বলছে, কিয়ামতের পূর্বে নিদর্শনসমূহের মধ্যে ধুঁয়ার নিদর্শন প্রকাশ পেলে তা কাফিরদের জান কবয (হরণ) করবে । এবং তার কিছু অং: সদ্দীর আকারে ঈমানদারদের উপরও ছড়িয়ে পড়বে (এতে আক্রান্ত হয়ে তারাও মারা যাবে) । এ কথা শুনে হযরত (আবদুল্লাহ ইবনে মাসউদ) রাগান্বিত হয়ে শোয়া থেকে বসে পড়লেন এবং বললেন, হে লোক সকল! তোমরা আল্লাহকে ভয় কর । তোমাদের মধ্যে যে ব্যক্তি কোন বিষয় জানে, সে যতটুকু জানে ততটুকুই বলা উচিৎ । আর যে ব্যক্তি জানেনা, তার বলা উচিৎ আল্লাহই সর্বজ্ঞ । কেননা তিনিই সব বিষয় অবগত । তোমাদের কেউ যে বিষয় জানেনা তার বলা উচিৎ_ আল্লাহ সবচেয়ে বেশী জানেন। কেননা, মহীয়ান গরীয়ান আল্লাহ তীর প্রিয়তম নবীকে বলেছেন, আপনি বলুন! আমি (দীনপ্রচারের বিনিময়ে) তোমাদের কাছে কোন পারিশ্রমিক চাই না। এবং আমি লৌকিকতার আশ্রয়হণকারী নই । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লোকদের চরম উদাসীনতা ও ধর্মবিমুখতা দেখলেন তখন মর্মাহত হয়ে দু'আ করলেন, হে আল্লাহ! ইউসুফ আলাইহিস্‌ সালামের সময়কার দুর্ভিক্ষের ন্যায় সাত বছর ক্রমাগত দুর্ভিক্ষ দাও। অতঃপর তাদের উপর দারুণ দুর্ভিক্ষ আসল যা সবকিছুকে নিঃশেষ করে দিল। এমনকি তারা ক্ষুধার তাড়নায় চামড়া ও মুদ্দা খেতে আরম্ভ করল । তাদের কেউ আকাশের দিকে তাকালে আকাশ ধুঁয়ার আকারে দেখত । অতঃপর রাসূলুল্লাহর কাছে আবু সুফিয়ান এসে বলল, হে মুহাম্মাদ (সা) তুমি এসেছ মানুষকে আল্লাহর বন্দেগীর আদেশ করতে ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার উপদেশ দিতে । এদিকে তোমার দেশবাসী ধ্বংস হয়ে যাচ্ছে। অতএব তাদের জন্য আল্লাহর কাছে দুআ কর । মহান আল্লাহ বললেন, “হে রাসূল! আপনি এঁ সময়ের অপেক্ষা করুন যখন আকাশ প্রকাশ্য ধূয়ায় আচ্ছন্ন হবে এবং সব মানুষকে ঢেকে ফেলবে। এটা হচ্ছে পীড়াদায়ক শাস্তি... শেষ কথা “অবশ্যই - তোমরা পূর্বাবস্থায় ফিরে আসবে” এ পর্যন্ত । আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) বলেন, পরকালের শাস্তি REE EE আবার দেয়া হবে? (অতএব এ শাস্তি দুনিয়াতেই হবে) অনুরূপ এ আয়াতে ‘বড় ধরনের পাকড়াও’ বদরের দিন বাস্তবায়িত হয়েছে। কাজেই “দুখান” (ধুয়া), “আল-বাত্বশাহ” (পাকড়াও), “লিযাম” (অনিবার্য শাস্তি) এবং আয়াতে রুম (রোমকদের পরাজয়) এসব নিদৰ্শন কায়েম হয়ে গেছে। AN zs সা! 0 i ন EL SEES ১ ত + AS eo RE WWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।