৩৩২ সহীহ মুসলিম তখন রাসুলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম আলীকে (রা) আদেশ করলেন, যাও তার গদ্দান উড়িয়ে দাও। আলী (রা) তার কাছে গিয়ে দেখেন সে একটি ফুপে নেমে গোসল করছে। আলী (রা), তাকে কৃপ থেকে বেরিয়ে আসতে বললে সে তার হাত বাড়িয়ে দিল। অতঃপর আলী (রা) তাকে কূপ থেকে বের করে এনে দেখেন লোকটি কর্তিত লিঙ্গ বিশিষ্ট, তার লিঙ্গ নেই । তাই আলী (রা) তার থেকে বিরত রইলেন । পরে তিনি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ! এ ব্যক্তি তো কর্তিত লিঙ্গ বিশিষ্ট । তার কোন লিঙ্গ নেই। টীকা : যার লিঙ্গ কেটে ফেলা হয়েছে তাকে আরবীতে “মাজবুব” বলে৷ এমন ব্যক্তিকে কতল করার আদেশ বিশেষ কারণে হতে পারে। হয়তো লোকটি মুনাফিক ছিল, মুসলমানদের ক্ষতিসাধন করত । অথবা মাজবুব বলে রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। WWwWuwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।