সহীহ মুসলিম ৩২৭ (রা) বলেন, যখন থেকে আমার সম্পর্কে এসব বাদানুবাদ হচ্ছিল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আর বসেননি। দীর্ঘ একমাস তিনি ওহীর জন্য অপেক্ষা করলেন, কিন্তু আমার এ ব্যাপারে কিছুই অবতীর্ণ হল না। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসলেন, তখন প্রথমে তাশাহুদ পাঠ করে পরে বললেন, আম্মাবাদ! (আল্লাহর গুণগানের পর) হে আয়েশা! তোমার সম্পর্কে এমন ধরনের কথাবার্তা আমার কাছে এসে পৌছলো! তুমি যদি নির্দোষ হও, তবে অচিরেই আল্লাহ তোমাকে নির্দোষ প্রমাণিত করবেন। আর যদি কোন প্রকার পাপে লিপ্ত হয়ে থাক, তবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর এবং তওবা কর । নিশ্চয়, বান্দা যখন নিজ গুনাহের কথা স্বীকার করে এবং তওবা করে, আল্লাহ তার তওবা করুল করেন। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজ বক্তব্য শেষ করলেন, তখন আমার অজান্তে চোখ দিয়ে অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল । আমি আমার পিতাকে লক্ষ্য করে বললাম, আপনি রাসূলুল্লাহর কথার জওয়াব দিন । তিনি বললেন, খোদার কসম! আমি বুঝিনা রাসূলুল্লাহকে কি জওয়াব দিব । তারপর আম্মাকে লক্ষ্য করে বললাম, আপনি আমার পক্ষ থেকে রাসূলুল্লাহর কথার জওয়াব দিন। তিনিও বললেন, খোদার কসম! আমি বুঝিনা রাসূলুল্লাহকে কি জওয়াব দিব। অতঃপর আমি নিজেই বলতে শুরু করলাম, অথচ তখন আমি অল্প বয়স্কা একটি বালিকা, কুরআনের অনেকাংশ পড়াশুনা করিনি- “খোদার কসম! আমি বুঝতে পেরেছি আপনারা এ বিষয়ে অনেক কিছু শুনেছেন এবং তা আপনাদের অন্তরে বদ্ধমূল হয়ে গেছে এবং তা বিশ্বাসও করে ফেলেছেন। এরপর আমি যদি বলি, আমি সম্পূর্ণ নির্দোষ, আর আল্লাহ জানেন, আমি সত্যিই নির্দোষ, তবুও আপনারা এ কথা হয়তো বিশ্বাস করবেন না। আর যদি আমি আপনাদের কাছে কোন দোষ স্বীকার করে. নেই অথচ আল্লাহ জানেন, আমি নির্দোষ তবে অবশ্যই আপনারা বিশ্বাস করে ফেলবেন । খোদার কসম! আমি আমার ও আপনাদের জন্য একমাত্র এ কথা ছাড়া আর কোন উদাহরণ খুঁজে পাই না। যেরূপ হযরত ইউসুফের (আ) পিতা বলেছিলেন “ফাসাবরুন জামীল, ওয়াল্লাহুল মুসতায়া'নু : আ'লা-মা-তাসিকূন” অর্থাৎ, চরম ধৈর্যগ্রহণ করলাম এবং যা কিছু তোমরা বর্ণনা করছ- এ ব্যাপারে আল্লাহই একমাত্র সহায় ।” আয়েশা (রা) বলেন, এরপর আমি মুখ ফিরিয়ে আমার বিছানায় শুয়ে পড়লাম। তিনি বলেন, খোদার: কসম! তখনও আমার স্থির বিশ্বাস, আমি সম্পূর্ণ নির্দোষ এবং আল্লাহ আমার নির্দোষিতা প্রমাণিত করবেন। তবে খোদার কসম! আমার ধারণা ছিল না যে আমার ব্যাপারে তিলাওয়াতযোগ্য ওহী অবতীর্ণ হবে। আমার ব্যাপারটা আমার নিকট এতই ক্ষুদ্র তুচ্ছ মনে হচ্ছিল যে, আমি ধারণা করিনি যে, মহান আল্লাহ আমার ব্যাপারে তিলাওয়াতযোগ্য কোন প্রত্যাদেশের মাধ্যমে আলোচনা করবেন। বরং আমি এ আশা পোষণ করছিলাম যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কোন স্বপ্ন দেখবেন, যার মাধ্যমে আল্লাহ্ আমাকে নির্দোষ প্রমাণিত করবেন। তিনি বলেন, এরপর খোদার শপথ! রাসুলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম এ স্থান ত্যাগ না করতেই এবং পরিবারস্থ লোকদের কেউ বিদায় না হতেই মহান আল্লাহ আপন নবীর উপর ওহী নাযিল করলেন এবং ওহী নাযিল হওয়াকালীন: যে ধরনের কঠিন অবস্থা ARS i WWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।