ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

২২ সহীহ মুসলিম ৬২০২ খারাশা ইবনুল হুররি থেকে বর্ণিত । তিনি বলেন, আমি মদীনার মসজিদে একটি বৈঠকে বসা ছিলাম । সেখানে সুন্দর চেহারার অধিকারী এক বৃদ্ধও বসা ছিলেন। ' তিনি হলেন আবদুল্লাহ ইবনে সালাম (রা) ৷ তিনি লোকদের সাথে খুবই উত্তম উত্তম ' কথা বলছিলেন। তিনি যখন উঠে গেলেন, লোকেরা. বলল, কোন ব্যক্তি বেহেশতের কোন লোক দেখে আনন্দিত হতে চাইলে সে যেন এই লোকটিকে দেখে নেয়। আমি বললাম, আল্লাহর শপথ! আমি তার অনুসরণ করব এবং তার বাড়িটি চিনে নিব। আমি তার পিছে পিছে চললাম ৷ তিনি যেতে যেতে মদীনার প্রায় বাইরে চলে আসলেন । অতঃপর তিনি তার ঘরে প্রবেশ করলেন। আমি ভিতরে প্রবেশ করার অনুমতি চাইলাম। তিনি আমাকে অনুমতি দিলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, হে ভ্রাতুম্পুত্ৰ! তুমি কী প্রয়োজনে এসেছ? আমি তাকে বললাম, আপনি যখন উঠে. আসলেন, লোকেরা বলল-- কেউ যদি বেহেশতী লোক দেখে খুশী হতে চায় সে যেন এই লোকটিকে দেখে নেয়। এ কথাটি আমাকে আপনার সাথে আসতে উৎসাহিত করল। তিনি বললেন, আল্লাহ তা‘আলাই বেহেশতবাসীদের সম্পর্কে ভাল জানেন। লোকদের একথা বলার কারণ আমি তোমাকে বলছি। এক রাতে আমি ঘুমিয়ে ছিলাম । স্বপ্নের মধ্যে একটি লোক এসে আমাকে বলল, ওঠো । সে আমার হাত ধরল । আমি তার সাথে অগ্রসর হলাম । আমি আমার বা দিকে কয়েকটি পথ দেখতে পেলাম । আমি সেদিকে যেতে চাইলাম । আমাকে বলল, এদিকে যেওনা এটা বামপন্থীদের রাস্তা। অতঃপর আমার ডানদিকে কিছু পথ দেখতে পেলাম । সে আমাকে বলল, এই পথ ধরে যাও । সে আমাকে নিয়ে একটি পাহাড়ের কাছে আসল । সে আমাকে বলল, পাহাড়ে চড়ো। আমি যখনই পাহাড়ে উঠতে চেষ্টা করলাম নিজের উরুদেশের উপর পড়ে গেলাম ৷ এভাবে আমি ওঠার জন্য কয়েকবার চেষ্টা করলাম । সে আমাকে নিয়ে অগ্রসর হয়ে একটি খুঁটির নিকটে আসল। এর চূড়া আসমানে ঠেকেছে এবং নিম্নদেশ পৃথিবীতে ঠেকেছে। এর চূড়ায় রয়েছে একটি অবলম্বন । সে আমাকে বলল, এই খুঁটি বেয়ে উপরে উঠো । আমি বললাম, তা কি করে উঠবো অথচ এর চূড়া গিয়ে আসমানে ঠেকেছে! সে আমার হাত ধরে আমাকে ছুড়ে মারল । আমি নিজেকে সেই চূড়ার অবলম্বন ধরা অবস্থায় দেখতে পেলাম। অতঃপর সে খুঁটিতে আঘাত করল এবং তা ভেংগে পড়ে গেল । কিন্তু আমি সেই অবলম্বনের সাথে ভোর পর্যন্ত ঝুলে থাকলাম । আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই স্বপ্নের কথা বললাম । তিনি বললেন : তুমি তোমার বা দিকে যে রাস্তাগুলো দেখতে পেরেছ তা হচ্ছে বামপস্থীদের (দোযখীদের) রাস্তা । তুমি তোমার ডান দিকে যে রাস্তাগুলো দেখতে পেয়েছ তা হচ্ছে ডানপদ্থীদের (বেহেশতীদের) রাস্তা। আর পাহাড়টি হচ্ছে শহীদদের মর্যাদার প্রতীক । তুমি অতদূর পৌছতে সক্ষম হবে না। আর খুঁটিটি হচ্ছে ইসলামের খুঁটি (বা ভিত)। আর অবলম্বনটি হচ্ছে ইসলামের মজবুত অবলম্বন। তুমি মৃত্যু পর্যন্ত তা দৃঢ়ভাবে আকড়ে ধরে থাকবে। WWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।