ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

৩২৬ সহীহ মুসলিম জিজ্ঞেস করলেন, হে বারীরাহ! তুমি কি আয়েশা থেকে সন্দেহজনক কিছু দেখতে পেয়েছ? বারীরাহ বলল, এ খোদার শপথ, যিনি আপনাকে সত্য রাসূল করে পাঠিয়েছেন। আমি যদি বদনাম করার মত কোন কাজ তার থেকে কখনও দেখে থাকি তবে, বেশীর ভাগ এতটুকু দেখেছি যে, তিনি অল্পবয়স্কা তরুণী হিসেবে অনেক সময় পরিবারস্থ লোকের জন্য আটা গুলে ঘুমিয়ে পড়তেন, এদিকে কাক এসে খেয়ে যেত । আয়েশা (রা) বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্বারে আরোহণ করলেন এবং আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের কাছে কৈফিয়ত চাইলেন। আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্পাহ আলাইহি ওয়াসাল্লাম মিষ্বারের উপর দাড়িয়ে বললেন, হে মুসলিম সম্প্রদায়! কে আছে যে, এ ব্যক্তির কৈফিয়ত গ্রহণ করবে যার তরফ থেকে আমার পরিবারের ব্যাপারে যথেষ্ট মানসিক আঘাত পৌছেছে? খোদার কসম! আমি আমার পরিবারের উত্তম চরিত্রের কথাই জানি। অপবাদ রটনাকারীরা এমন এক ব্যক্তির (সাফওয়ান) উল্লেখ করেছে, যার সচ্চরিত্র সম্পর্কে আমি ভালভাবে অবগত আছি । সে কখনও আমার সাথে ছাড়া আমার স্ত্রী মহলে প্রবেশ করেনি। এরপর সা'দ ইবনে মায়া'য আনসারী (রা) দাড়িয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি তার থেকে কৈফিয়ত চাইব। যদি উক্ত ব্যক্তি ‘আওস’ গোত্রের অন্তর্ভুক্ত হয়ে থাকে, তবে আমি তার গর্দান উড়িয়ে দিব । আর যদি ‘খাযরাজ’ গোত্রের আমাদের কোন ভাই হয়ে থাকে, তবে আপনি যা আদেশ করবেন, তা-ই পালন করব । আয়েশা (রা) বলেন, এরপর ‘খাযরাজ’ গোত্রের নেতা সা'দ ইবনে উবাদাহ (রা) দাড়ালেন। তিনি সাধু ব্যক্তি ছিলেন বটে, কিন্তু গোত্রীয় মনোভাব তাকে বোকা বানিয়ে ফেলেছে (তাই তীর থেকে সে মনোভাব প্রকাশ পেয়েছে) ৷ তিনি সা'দ ইবনে মায়া’যকে বললেন, আল্লাহর কসম! তুমি তাকে কতল করতে পারবে না, আর কতল করতে সক্ষমও হবে না । এরপর উসায়েদ ইবনে হুযায়ের যিনি সা'দ ইবনে মায়াযের চাচাতো ভাই, দাড়ালেন । দাড়িয়ে সা'দ ইবনে উবাদাকে লক্ষ্য করে বললেন, বাহুল্য কথা; আল্লাহর কসম! আমরা তাকে কতল করবই ৷ তুমি মুনাফিক । তাই মুনাফিকদের পক্ষ হয়ে তর্ক করছ। এভাবে আওস ও খাযরাজ উভয় গোত্রই উত্তেজিত হয়ে পরস্পর সংঘর্ষে লিপ্ত হওয়ার উপক্রম হল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর দাড়ানো এবং রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে . যথাসাধ্য বারণ করছিলেন। অবশেষে তারা চুপ হল এবং তিনিও চুপ করলেন। আয়েশা (রা) বলেন, আমি এদিন সারাদিন কাদলাম, আমার অক্রুধারা বন্ধ হল না আর সামান্য পরিমাণ ঘুমও আসল না । তারপর সামনের রাতও সারারাত কেঁদে কেঁদে কাটালাম । অক্রুও থামল না তিল পরিমাণ ঘুমও হল না। আমার মাতাপিতা ধারণা করছিলেন, আমার কাছে বসা । এমন সময় আনসারদের মধ্য থেকে একজন মহিলা আমার কাছে আসতে অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিলাম । সেও ভয়ে কাদতে লাগল। আমরা এ অতাবস্থায় ছিলাম, এমন সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আগমন করলেন। এসেই তিনি সালাম করে বসে গেলেন । আয়েশা WWuwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।