সহীহ মুসলিম ৩২৫ পায়খানা নির্মাণের পূর্বে প্রচলিত ছিল। পেশাব-পায়খানার ব্যাপারে আমাদের নিয়ম ও প্রাচীন আরবের নিয়ম যজজটযযযা রক তা রক মনে করতাম ৷ | যা হোক আমি আর উম্মু মেসতাহ্ রওয়ানা হলাম। তিনি হলেন আবু রুহম ইবনে মুত্তালিবের কন্যা, তার মা সাখার ইবনে আমেরের কন্যা আবু কবর সিদ্দীকের (রা) খালা। তার ছেলে মেসতাহ ইবনে আসাসা। আমি ও আবু রুহমের কন্যা উভয়ে আমাদের কাজ সেরে গৃহের দিকে ফিরছিলাম । হঠাৎ উম্মু মেসতাহ কাপড়ে জড়িয়ে পড়ে গেলেন এবং বলে ফেললেন, মেসতাহ নিপাত যাক! এ কথা শুনে আমি তাকে বললাম, আপনি তো খুব খারাপ কথা বললেন! আপনি এমন ব্যক্তিকে গালি দিচ্ছেন যে বদরের যুদ্ধে শরীক হয়েছিল। তখন উম্মে মেসতাহ বললেন, ওহে! তুমি কি শোননি মেসতাহ কি বলাবলি করেছে? আমি জিজ্ঞেস করলাম, সে কি? তখন তিনি আমাকে অপবাদ রটনাকারীরা যা বলাবলি করছে তা জানালেন। এসব শুনে আমার রোগ আরো বৃদ্ধি পেল । অতঃপর যখন গৃহে ফিরে গেলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে আসলেন । এসে সালাম করে জিজ্ঞেস করলেন, কেমন আছ? আমি বললাম, আমাকে কি পিত্রালয়ে যাওয়ার অনুমতি দিবেন? তিনি (আয়েশা) বলেন, আমার ইচ্ছা ছিল (পিত্রালয়ে গিয়ে) মাতাপিতার কাছ থেকে এসব খবর সম্পর্কে নিশ্চিত - হব । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাওয়ার অনুমতি দিলে আমি আমার মাতাপিতার কাছে চলে গেলাম। গিয়ে আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা! লোকেরা কি বলাবলি করছে? . আম্মা বললেন, প্রিয় কন্যা! তোমার ব্যাপারে আমাকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে দাও! খোদার কসম! এমন সুশ্বী সুন্দরী রমণী খুবই কম আছে যাকে স্বামী অন্তর দিয়ে ভালবাসে অথচ তার সতীন আছে (নির্ভেজাল থাকতে পারে) বরং সতীনরা তার প্রতি (ঈর্ষান্বিত হয়ে) দু'চার-কথা বলেই । আমি অবাক হয়ে বললাম, সুবহানাল্লাহ! তাহলে কি সত্যই লোকেরা আমার সম্পর্কে বলাবলি করছে? তিনি বলেন, এদিন সারারাত কাদলাম। ভোর হয়ে গেল তবুও আমার কারন বন্ধ হল না। চোখে সামান্য তন্দ্রাও আসেনি তারপরও কীদতে থাকলাম । এ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী আসতে বিলম্ব দেখে পরিবার থেকে পৃথক থাকার ব্যাপারে পরামর্শের উদ্দেশ্যে আলী ইবনে আবু তালেব (রা) ও উসামা ইবনে যায়িদকে (রা) ডাকলেন। তিনি (আয়েশা) বলেন, এঁদের মধ্যে উসামা ইবনে যায়েদ তো এঁ আকীদা ও বিশ্বাস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন যা তিনি রাসূলের পরিবারের পবিত্রতা সম্পর্কে পোষণ করতেন এবং তাদের প্রতি প্রগাঢ় ভক্তি ও ভালবাসা হৃদয়ে উপলব্ধি করতেন । তিনি বললেন, হে আল্লাহর রাসূল! এঁরা ' তো আপনারই পরিবার । এঁদের সম্পর্কে আমরা যতটুকু জানি ভালই জানি। কিন্তু আলী ইবনে আবু তালিব (রা) বললেন, হে রাসূল! আল্লাহ তো আপনার প্রতি কোন কিছু সংকীর্ণ করেননি । এ ছাড়াও তো নারী অনেক আছে। আপনি যদি কোন তরুণীকে বিয়ে করতে চান, তবে যে কেহ আপনার কাছে নিজেকে সপে দিবে। আয়েশা (রা) বলেন, এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসী বারীরাহকে ডাকলেন । ডেকে WWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।