ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

সহীহ মুসলিম ৩১৫ আমার সাথে দেখা করে আমাকে তওবার ব্যাপারে মোবারকবাদ জানাচ্ছে এবং বলছে তোমার উপর আল্লাহর ‘তওবাহ’ (গুনাহ মার্জনা) ধন্য হোক । এমতাবস্থায় মসজিদে ঢুকে পড়লাম। মসজিদে ঢুকে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্পাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, চতুর্দিকে লোকজন । আমাকে দেখেই তালহা ইবনে উবায়দুল্লাহ - (রা) দৌড়ে এসে আমার সাথে করমর্দন করলেন এবং আমাকে ধন্যবাদ দিলেন। খোদার কসম! তিনি ছাড়া মুহাজিরদের মধ্য থেকে আর কেউ উঠে আসেনি । এ জন্যে কা’ব (রা) তালহাকে (রা) জীবনে কোনদিন ভুলতে পারেননি । কা'ব (রা) বলেন, আমি যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলাম তখন তার মোবারক চেহারা আনন্দে ঝলমল করছিল। তিনি বললেন, তোমার প্রতি সুসংবাদ! তুমি ভূমিষ্ট হওয়ার পর থেকে এ যাবৎ যতগুলো দিন অতিক্রান্ত হয়েছে, তন্মধ্যে এ দিনটি সবচেয়ে উত্তম। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! এ সুসংবাদ কি আপনার পক্ষ থেকে নাকি আল্লাহর পক্ষ থেকে? রাসুলুল্লাহ (সা) বললেন, না! আল্লাহর পক্ষ থেকেই । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আনন্দিত হতেন, তখন তীর চেহারা মোবারক উজ্জ্বল হয়ে যেত। মনে হতো যেন চেহারা মুবারক একখণ্ড পূর্ণিমার চাদ ৷ আমরা তা অতি সহজেই বুঝতে পারতাম । কা’ব (রা) বলেন, এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে বললাম, ইয়া রাসূলাল্লাহ! আমার তওবার নিদর্শন স্বরূপ আমি মনস্থ করেছি আমার ধন-সম্পদকে আল্লাহ ও রাসূলের উদ্দেশ্যে দান করে উজাড় করে দিব। এ কথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছু মাল-সম্পদ নিজের কাছে রক্ষিত রাখ, এটা তোমার জন্য মঙ্গল হবে। তখন আমি বললাম, আমি আমার এঁ অংশটুকু রেখে দেব যা খাইবারে আমি লাভ করেছি । কা’ব (রা) বলেন, এরপর আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! এ কথা নিশ্চিত যে, মহান আল্লাহ আমাকে সত্য কথা বলার দরুন (এ গ্লানি থেকে) রক্ষা করেছেন। আমার দৃঢ় সংকল্প হচ্ছে, আমি যতদিন বাচি সত্য কথা বলা কখনও ছাড়ব না। কা'ব (রা) বলেন, খোদার শপথ! আমি জানিনা, এ যাবৎ কোন মুসলমানকে সত্য কথা বলতে গিয়ে মহান আল্লাহ এর চেয়ে চরম পরীক্ষায় ফেলেছেন কিনা, যে পরীক্ষায় আমাকে তিনি ‘ফেলেছেন। খোদার শপথ! আমি এ কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ব্যক্ত করার পর থেকে এ মুহূর্ত পর্যন্ত কখনও মিথ্যা কথা বলার ইচ্ছাও পোষণ করিনি। এবং আমি দৃঢ় আশা রাখি, মহান আল্লাহ আমাকে বাকী জীবনেও তা থেকে হেফাজত করবেন। কা’ব (রা) বলেন, এরপর মহান আল্লাহ ' - নিম্নোক্ত আয়াতসমূহ নাযিল করেছেন : নিশ্চয় মহান আল্লাহ মহানবী (সা) এবং সেসব মুহাজির ও আনসারদের প্রতি অনুগ্রহ করেছেন, যারা কঠিন সংকট মুহূর্তে মহানবীর অনুসরণ করছে।”,... আয়াতের শেষভাবে পৌছে বলেছেন : “নিশ্চয় তিনি বান্দার প্রতি অতিশয় দয়ালু ও অনুগ্রহশীল । এবং তাদের নিকট জীবনটা দুৰ্বিসহ হয়ে পড়েছে এবং তাদের দৃঢ় বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ ছাড়া-আর তাদের কোন আশ্রয়স্থল নেই । অতঃপর আল্লাহ তাদের প্রতি অনুগ্রহ করেছেন, যাতে তারা খীটি তওবা করে। নিঃসন্দেহে আল্লাহ তওবা গ্রহণকারী পরম WWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।