৩১৪ সহীহ মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে বললেন, তোমাকে আল্লাহর রাসূল (সা) আদেশ করছে যেন তুমি তোমার স্ত্রী থেকে আলাদা হয়ে যাও । আমি জিজ্ঞেস করলাম, স্ত্রীকে কি তালাক দিয়ে দেব না কি করব? বললেন না, তালাক নয় বরং স্ত্রী থেকে আলাদা থাক, স্ত্রীর নিকটে যেও না- কা'ব (রা) বলেন, আমার সাথীদ্বয়ও আমার কাছে এধরনের খবর পাঠিয়েছেন। এরপর আমি স্ত্রীকে বললাম, তুমি তোমার আপনজনের কাছে চলে যাও এবং এ বিষয়ে আল্লাহ কোন ফয়সালা করা পর্যন্ত তুমি তাদের নিকট অবস্থান কর। তিনি বলেন, এ আদেশের পর হেলাল ইবনে উমাইয়ার স্ত্রী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খদমতে হাযির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলাল্লাহ! হেলাল ইবনে উমাইয়া একজন জয়ীফ বৃদ্ধ । তার কোন খাদেম নেই । আমি তার খেদমত করলে আপনি কি অপছন্দ করবেন? রাসুলুল্লাহ (সা) বললেন, না! তবে সে যেন তোমার সাথে সহবাস না করে। স্ত্রী বলল, খোদার কসম হে রাসূল! তার কোন কিছুর প্রতি কোন আকর্ষণ নেই । খোদার কসম! সে তো এ ব্যাপার ঘটে যাওয়ার পর থেকে এ পর্যন্ত শুধু অনবরত কীদছে। এদিকে, আমার কোন আত্মীয় আমাকে বলল, তুমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তোমার স্ত্রীর ব্যাপারে অনুমতি চাইতে তবে ভাল হতো । তিনি তো হেলাল ইবনে উমাইয়ার স্ত্রীকে তার খেদমতের অনুমতি দিয়েছেন। কা’ব বলেন, আমি বললাম, এ ব্যাপারে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি প্রার্থনা করব না। আর আমার জানা নেই, এ ব্যাপারে অনুমতি চাইলে রাসূলুল্লাহ (সা) কি জওয়াব * দেন। এছাড়া আমি একজন যুবক । এরপর: আরো দশ দিন অপেক্ষা করলাম । মোট ' পঞ্চাশ. দিন আমাদের এক গৃহের উপরে কাটিয়ে দিলাম। একদিন এ শোচনীয় অবস্থায় বসা ছিলাম, যে অবস্থার কথা আল্লাহ (কুরআনে) উল্লেখ করেছেন। অর্থাৎ এমন অবস্থা যে, আমার উপর জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছে এবং বিশাল জগত আমার কাছে অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। হঠাৎ একটা আওয়ায শুনতে পেলাম । একজন লোক সালা' নামক একটা পাহাড়ে আরোহণ করে উচ্চস্বরে চিৎকার করে বলছে, হে কা’ব ইবনে মালিক! তোমার প্রতি শুভ সংবাদ! এ কথা শুনামাত্র আমি সেজদায় পড়ে গেলাম এবং বুঝতে পারলাম এতক্ষণে হয়তো বিপদ কেটে গেছে। এদিকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামায সম্পন্ন করে আমাদের প্রতি আল্লাহর বিশেষ " অনুগ্রহের (মার্জনা) কথা মানুষকে জানিয়ে দিলেন অতঃপর লোকজন আমাদেরকে বাদ শুনাতে বের হয়ে গেল । আমার সাধীদ্বয়ের নিকট সুসংবাদ দাতাগণ চলে গেল আর এক ব্যক্তি আমার দিকে ঘোড়া হাঁকিয়ে আসল । আর “আসলাম” গোত্রের এক বাতি আয চলে দৌড়ে আসল এবং পাহাড়ের উপর আরোহণ করল । ঘোড়ার চেয়েও দ্রুততর গতিতে আওয়াযটুকু ভেসে আসল । যার আওয়ায শুনেছি সে যখন বাদ পৌছবার উদ্দেশ্যে আমার কাছে এসে গেল । আমি তৎক্ষণাৎ আমার দুটো কাপড় খুলে (তার সুসংবাদের বিনিময়ে) তাকে পরিয়ে দিলাম । খোদার কসম! এ সময় আমার কাছে এ দুটো কাপড় ছাড়া আর কোন কাপড় ছিল না। কাজেই আর দুটো ‘কাপড় ধার করে আমি পরলাম । অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে রওয়ানা হলাম । পথে লোকজন দলে দলে WWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।