ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

সহীহ মুসলিম ৩১৩ করল যারা আদর্শবান ও বদরের যুদ্ধে শরীক হয়েছেন। এ দু’জন মহান ব্যক্তির উল্লেখ করলে আমি (আর বেশী চিন্তা না করে) চলে আসলাম । এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছনে থাকা লোকদের মধ্য থেকে কেবল আমাদের তিনজনের সাথে কথা বলতে সব সঙ্গীদেরকে নিষেধ করে দিলেন। ফলে সব লোক আমাদেরকে এড়িয়ে চলতে লাগল অথবা বললেন, আমাদের প্রতি বিগড়িয়ে গেল। এতে এ পৃথিবীটা আমার কাছে অগ্রীতিকর বোধ হল । মনে হচ্ছিল এটা সেই আমার চেনা পরিচিত জগত নয়। এ অবস্থায় দীর্ঘ পঞ্চাশটি দিন অতিবাহিত করলাম । এদিকে আমার দু'সাথী ভাইয়ের অবস্থা হচ্ছে, তারা নিরুপায় হয়ে নিজ গৃহে বসে বসে কাীদছিলেন। অবশ্য আমি সবার মধ্যে যুবক বয়সের ও শক্তিশালী ছিলাম । (তাই একেবারে ভেঙ্গে পড়িনি) আমি যথারীতি ঘর থেকে বের হয়ে নামাযে হাযির হতাম এবং বাজারে ঘুরাফেরা করতাম । অথচ আমার সাথে কেউ কথাবার্তা বলতেন না। তদুপরি আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে তাকে সালাম করতাম যখন দেখতাম তিনি নামাযের পর মজলিশে বসে আছেন। তখন মনে মনে ভাবতাম ও লক্ষ্য করতাম সালামের জওয়াবে তিনি ঠোট হেলায়েছেন কিনা? অতঃপর তার কাছে থেকে নামায পড়তাম এবং চুপি চুপি তার. পানে তাকিয়ে দেখতাম । যখন আমি নামাযে মনযোগ দিতাম তখন তিনি আমার দিকে তাকাতেন আর যখন আমি তার পানে তাকাতাম, তিনি আমার থেকে চোখ ফিরিয়ে নিতেন । এভাবে মুসলিম ভাইদের থেকে সম্পর্কচ্ছেদ যখন দীর্ঘায়িত হল, তখন আমি একদিন আমার চাচাতো ভাই আবু কাতাদার (রা) দেয়ালের ছাদের উপর উঠে তাকে সালাম করলাম ৷ তার সাথে আমার গভীর ভালবাসা ছিল। কিন্তু খোদার কসম! (তিনি) সে আমার সালামের জওয়াব দিলো না। তখন আমি তাকে ডেকে বললাম, হে আবু কাতাদা! আমি তোমাকে খোদার দোহাই দিয়ে জিজ্ঞেস করছি, তুমি কি জাননা আমি আল্লাহ ও তীর রাসূলকে ভালবাসি? কিন্তু সে চুপ থাকল । তারপর আবার খোদার দোহাই দিয়ে বললাম, সে নীরব রইল । তারপর আবার দোহাই দিলাম । * এবার সে বলল, আল্লাহ ও তার রাসূলই ভাল জানেন। এ কথা শুনে আমার দু'চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হল এবং ওদিক থেকে মুখ ফিরিয়ে দেয়াল টপকিয়ে চলে আসলাম । একবার আমি মদীনার বাজারে হাঁটছিলাম, এমন সময় সিরিয়ার একজন ক্ষুদে ব্যবসায়ীর সাথে দেখা হল। সে মদীনায় খাদ্য বিক্রির উদ্দেশ্যে আগত ব্যবসায়ীদের একজন। সে জিজ্ঞেস করছিল, কে আছে আমাকে কা’ব ইবনে মালিকের সন্ধান বলে দিবে? তখন লোকেরা তাকে আমার দিকে ইশারা করে জানিয়ে দিলে সে আমার কাছে আসল । এসে আমার নিকট সিরিয়ার অধিপতির একখানা চিঠি দিল। আমার লেখাপড়া জানা ছিল। আমি পড়ে দেখি তাতে লিখা আছে : ধন্যবাদ জ্ঞাপনের পর সংবাদ এই, আমরা খবর পেলাম তোমার সাথী তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে অথচ আল্লাহ তোমাকে এত তুচ্ছ ও নিকৃষ্ট ঘরে সৃষ্টি করেননি । অতএব তুমি আমাদের সাথে যোগ দাও আমরা তোমাকে যথাযথ মর্যাদা দিব। কা’ব (রা) বলেন, আমি এ চিঠি পড়ে মন্তব্য করলাম, এটাও মহাপিবদ ৷ এরপর চিঠিখানা চুলার মধ্যে ফেলে জ্বালিয়ে দিলাম । এভাবে যখন চন্লিশ দিন গত হল এবং ওহী আসতে বিলম্ব হল, তখন একদিন 8o— = ৰ WWwWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।