৩১২ সহীহ মুসলিম নামায আদায় করে অতঃপর লোকদেরকে নিয়ে বসতেন। যখন তিনি একাজ সম্পন্ন করলেন, তার কাছে পশ্চাতে অবস্থানকারী লোকেরা এসে অজুহাত পেশ করতে শুরু করলেন এবং কসম খেতে লাগলেন। তাদের সংখ্যা ছিল তিরাশী থেকে নব্বইয়ের মাঝামাঝি । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাহ্যিক অজুহাত গ্রহণ করে নিয়ে তাদেরকে বাইয়াত করলেন। এবং তাদের জন্যে ইস্তেগফার করলেন এবং তাদের আভ্যন্তরীণ ব্যাপার আল্লাহর কাছে সোপর্দ করলেন। এরপর আমি এসে সালাম করলাম ৷ যখন সালাম করলাম তিনি রোষভরে আমার প্রতি মুচকি হাসি হেসে বললেন, এসো । আমি ধীরে ধীরে এসে তীর সামনে বসলাম । তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি কারণে পিছে রইলে? তুমি কি (বাইয়াত করে) নিজ পৃষ্ঠ সপে দাওনি? কা'ব বলেন, আমি বলতে শুরু করলাম, হে আল্লাহ রাসূল! খোদার কসম, আমি যদি আপনি ছাড়া অন্য কোন দুনিয়াদার মানুষের নিকট বসতাম;, তবে আপনি অবশ্যই দেখতেন যে আমি কোন অজুহাতে তার রোষ থেকে নিষ্কৃতি পেয়ে যেতাম ৷ আমাকে অবশ্যই বাকপটুতা দান করা হয়েছে। কিন্তু খোদার শপথ, আমি নিঃসন্দেহে জানি যদি আজ আমি আপনার কাছে মিথ্যা কথা বলি যাতে আপনি আমার প্রতি সম্তুষ্ট হয়ে যান। তবে অচিরেই মহান আল্লাহ আমাদের প্রতি আপনাকে নারাজ করে দেবেন। আর যদি আমি আপনার কাছে সত্য কথা বলি যাতে আপনি আমার ব্যাপারে অসন্তুষ্ট হন তবুও আমি আল্লাহর কাছে শুভ পরিণামের দৃঢ় আশা পোষণ করি। খোদার কসম! আমার তেমন কোন অসুবিধে ছিল না। খোদার শপথ! আপনার থেকে পেছনে থাকাকালে শারীরিক ও আর্থিক দিক থেকে আমি মোটামুটি ভালই ছিলাম । ববং ইতিপূর্বে কখনও এত বলিষ্ঠ ও সচ্ছল ছিলাম না। একথা শুনে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যক্তি সত্য কথাই বলেছে। যাও তোমার ব্যাপারে আল্লাহ্ ফয়সালা করবেন। এরপর আমি উঠে গেলাম । সঙ্গে সঙ্গে বনি সালমার কতিপয় লোক উঠে গেল এবং আমার পেছনে চলতে লাগল তারা আমাকে বলল, খোদার কসম! আমরা তো আপনাকে ইতিপূর্বে কখনও কোন অপরাধ করতে দেখিনি। আপনি এ ব্যাপারে এতটুকু অক্ষম ও নিরুপায় হয়ে গেলেন! পশ্চাতে অবস্থানকারী অপর লোকেরা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অজুহাত খাড়া করে বেঁচে গেছে, তাদের ন্যায় আপনি কি কোন অজুহাত পেশ করতে পারলেন না? (কোন গুনাহ হলে) আপনার জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তেগফারই যথেষ্ট হতো। তিনি বলেন, খোদার কসম! এ ব্যাপারে তারা আমাকে একাধারে দোষারোপ করতে থাকল । এমনকি আমার ইচ্ছে হল আবার ফিরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের: নিকট মিথ্যা কথা বানিয়ে বলি । অতঃপর আমি তাদেরকে জিজ্ঞেস করলাম, আমার সাথে আর কেউ কি এ সমস্যার সম্মুখীন ' হয়েছে? তারা বলল, হা! আপনার সাথে আরো দু'’ব্যক্তি এ ধরনের সমস্যায় পড়েছে। তীরাও আপনার ন্যায় সত্য কথা বলেছেন এবং তাদেরকেও আপনার ন্যায় জওয়াব ' দেয়া হয়েছে। আমি জিজ্ঞেস করলাম তারা কে? বলল, মুরারাহ ইবনে রবীয়া’'হ আমেরী ও হেলাল ইবনে উমাইয়া ওয়াকিফী (রা) । তারা এমন দু'জন পুণ্যবান ব্যক্তির উল্লেখ WWwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।