ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

সহীহ মুসলিম ৩১১ মুজাহিদরা যুদ্ধের প্রস্তুতি নিতে লাগলেন । আমিও তাদের সাথে প্রস্তুতি নেয়ার উদ্দেশ্যে সকালে গিয়ে ফিরে আসলাম। কিন্তু কোন সিদ্ধান্ত না নিয়ে মনে মনে বললাম, আমি তো যখনই ইচ্ছা প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সক্ষম । ব্যাপারটা এভাবে বিলম্বিত হতে লাগল । এদিকে সব লোক যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু "আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে নিয়ে পরদিন সকালে রওয়ানা হলেন। কিন্তু আমি ‘কোন প্রস্তুতি নিলাম না। অতঃপর আমিও সকালে গিয়ে ফিরে আসলাম । কোন সিদ্ধান্ত নিলাম না। এভাবে আমার যাত্রা বিলম্বিত হতে হতে তারা রণপ্রান্তরে পৌছে গেলেন এবং যুদ্ধ প্রকট আকার ধারণ করল । এরপরও আমি তাড়াতাড়ি গিয়ে তাদের সাথে শরীক হওয়ার কথা ভাবলাম কিন্তু আফসোস! শরীক হলাম না । অতঃপর শরীক হওয়া আর আমার ভাগ্যে জুটল না। রাসূলুল্লাহ সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে চলে যাওয়ার পর (আমার অবস্থা এরূপ হল) আমি যখন লোক সমাজে বের হতাম, চরম মানসিক 'দুশ্চিন্তায় ভেঙ্গে পড়তাম । নীতিগতভাবে দু'ব্যক্তির যে কোন এক ব্যক্তির সাথে আমি আমার অবস্থার মিল দেখতে পেলাম । যে ব্যক্তির উপর মুনাফেকীর কলম লেপন করা হয়েছে অথবা যাকে আল্লাহ অক্ষম লোকদের অন্তর্ভুক্ত করেছেন। এদিকে তারুকে পৌছা পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথা স্মরণ করেননি। অবশেষে তাবুক প্রান্তরে সাথীদের সাথে বসা অবস্থায় (এক পর্যায়ে স্মরণ হলে) তিনি জিজ্ঞেস করলেন, কা'ব ইবনে মালিক কোথায়? বনি সালমার জনৈক ' ব্যক্তি বলল, ইয়া রাসূলাল্লাহ! তাকে তার পোষাক ও বাহুযুগলের প্রতি দৃষ্টি একাজ থেকে বিরত রেখেছে। এ কথা শুনে মায়ায ইবনে জাবাল (রা) বললেন, তুমি খুব খারাপ কথা বললে : খোদার শপথ হে আল্লাহর রাসূল! আমরা তার সম্পর্কে ভালই ‘ধারণা করে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। এমতাবস্থায়: তিনি সাদা পোষাক পরিহিত এক ব্যক্তিকে মরীচিকা ভেদ করে আসতে দেখে জিজ্ঞেস করলেন, তুমি কি আবু খাইসামা? কাছে আসলে দেখলেন, তিনি আবু দহয় না আহ যদা নুন কেকা দুংয তাযাকরাল এক সা’ খুরমা দান করে . ফেলেন। কা'ব' ইবনে. মালিক (রা) বলেন, যখন আমার কাছে EEE | সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক থেকে ফিরে (মদীনাভিমুখে) যাত্রা করেছেন, আমার মাথায় দুশ্চিন্তার উদ্রেক হল এবং মিথ্যা অজুহাতের কথা স্মরণ করতে লাগলাম । ভাবলাম, এমন কিছু কথা বলব যাতে আগামীকাল অন্ততঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসম্তষ্টি থেকে নিষ্কৃতি পাই । এ ব্যাপারে আমার আপনজনের মধ্যে যারা বুদ্ধিমান তাদের কাছেও সাহায্য চাইলাম যখন আমাকে কেউ বলল যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি. ওয়াসাল্লাম এসে গেছেন তৎক্ষণাৎ আমার থেকে অসৎ বুদ্ধি লোপ পেয়ে গেল এবং বুঝলাম এসব বাহানা দিয়ে আমি কিছুতেই নবী (সা) - থেকে রেহাই পাব না। অতঃপর আমি তার কাছে, সত্য কথা বলার জন্যে কৃতসংকল্প হলাম । ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লান্াহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছেন । তার অভ্যাস ছিল সফর থেকে তশরীফ আনলে তিনি প্রথমে মসজিদে প্রবেশ করে দু’রাকাত WWwiislamfind.wordpress.com

— পৃষ্ঠা ৩২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।