১০ সহীহ মুসলিম না। এভাবে রাত এসে গেল । তিনি শুয়ে পড়লেন । আলী (রা) তাকে দেখতে পেলেন। তিনি তাকে মুসাফির মনে করলেন। অতঃপর তার পিছে গেলেন। কিন্তু কেউই অন্যজনকে কোন কিছু জিজ্ঞেস করল না । এভাবে সকাল হয়ে গেল । অতঃপর তিনি তার রসদপত্র ও পানি মসজিদে রাখলেন এবং সারাটা দিন সেখানে কাটিয়ে দিলেন। কিন্তু . সারা দিনেও নবী সাল্লান্পাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাত পেলেন না । এভাবে সন্ধ্যা হয়ে গেল৷ তিনি পূর্বের জায়গায় এসে শুয়ে পড়লেন। আলী (রা) তার কাছ দিয়ে অতিক্ৰম করলেন এবং বললেন, লোকটির গস্তব্য জেনে নেয়ার এখনো সময় হয়নি। ' তিনি তাকে তুললেন এবং তার সাথে নিলেন। কিন্তু একে অপরের সাথে কোন কথা বললেন না । তৃতীয় দিনও উভয়ে ঠিক একই ভূমিকা পালন করলেন । আলী (রা) তাকে নিজের পাশে দাড় করালেন অতঃপর তাকে জিজ্ঞেস করলেন, তুমি এ শহরে কি জন্য এসেছ তা আমাকে বলছ না কেন? আবু যার (রা) বললেন, তুমি যদি আমাকে ওয়াদা দাও যে, তুমি আমাকে পথ দেখাবে তাহলে আমি তোমাকে বলতে পারি। তিনি তাই করলেন ৷ অতঃপর আবু যার (রা) তার আগমনের উদ্দেশ্য ব্যক্ত করলেন । আলী (রা) বললেন, তিনি সত্যবাদী এবং তিনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল । ভোরবেলা তুমি আমার সাথে যাবে। চলার পথে আমি যদি এমন কিছু লক্ষ্য করি যা তোমার বিপদের কারণ হতে পারে তাহলে আমি দাড়িয়ে যাব, যেন আমি পানি প্রবাহিত করছি (পেশাব করছি) । আমি আবার যখন চলতে থাকব তুমিও আমার অনুসরণ করবে। আমি যেখানে প্রবেশ করব তুমি আমার পিছে পিছে সেখানে প্রবেশ করবে । তিনি তাই করলেন । তিনি তার অনুসরণ করে চলতে লাগলেন । আলী (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলেন এবং আবু যারও (রা) তার সাথে তার কাছে উপস্থিত হলেন । তিনি তার কথা শুনলেন এবং সেখানেই মুসলমান হলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি তোমার সম্প্রদায়ের কাছে ফিরে যাও এবং তাদের আল্লাহর দীন সম্পর্কে অবহিত করতে থাক আমার পরবর্তী নির্দেশ পৌছা পর্যন্ত । আবু যার (রা) বললেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ! আমি মক্কাবাসীদের ডেকে ডেকে দীনের দাওয়াত পেশ করব । তিনি বের হয়ে মসজিদে হারামে চলে আসলেন এবং সর্বোচ্চ স্বরে ঘোষণা করলেন, “আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (সা) আল্লাহর রাসূল” । লোকেরা তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং মারতে মারতে তাকে মাটিকে ফেলে দিল । আব্বাস (রা) এসে তার ওপর ঝুঁকে পড়ে লোকদের*বললেন, তোমাদের ধ্বংস হোক । তোমরা কি জাননা এ লোকটি গিফার গোত্রের? তাদের এলাকা হয়ে তোমাদের ব্যবসায়ীদের সিরিয়ার পথে যেতে হয়। তিনি ‘এভাবে তাকে এদের হাত থেকে রক্ষা করলেন পরদিন সকালেও তিনি এভাবে কলেমার ‘ঘোষণা দিলেন। মুশরিকরা পুনরায় তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং মারতে মারতে ধরাশায়ী করে ফেলল । আব্বাস (রা) তার ওপর ঝুঁকে পড়ে তাকে উদ্ধার করলেন। WWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।