সহীহ মুসলিম ৫ এবং আরো একটি উটসহ ফিরে আসল । আবু যার (রা) বললেন, হে ভ্রাতুম্পুত্রঃ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হওয়ার তিন বছর পূর্বে নামায পড়েছি। আমি বললাম, কার জন্য? তিনি বললেন, আল্লাহর জন্য । আমি বললাম, কোন্ দিকে মুখ করে? তিনি বললেন, মহামহিম আল্লাহ যেদিকে ফিরে আমাকে নামায পড়ার তাওফীক দিয়েছেন। শেষ রাতের দিকে এশার নামায পড়তাম । অতঃপর কম্বলের মত পড়ে থাকতাম এবং এ অবস্থায় সূর্যের কিরণ এসে আমার ওপর পড়ত । উনাইস বলল, মন্কায় আমার কাজ আছে, তুমি এখানে থাক আমি যাচ্ছি । উনাইস রওনা হলে গেল এবং মক্কায় গিয়ে পৌছল । সে ফিরতে দেরী করে ফেলল ৷ যখন ফিরে আসল আমি জিজ্ঞেস করলাম, তুমি এতক্ষণ কি করেছ? সে বলল, আমি মক্কায় এক ব্যক্তির সাথে সাক্ষাত করেছি । সে তোমার মত একই দীনের অনুসারী । তার ধারণা হচ্ছে, মহান আল্লাহ তাকে (নবী সা.) প্রেরণ করেছেন। আমি বললাম, লোকেরা তার সম্পর্কে কি বলাবলি করে? সে বলল, তারা তাকে কবি, গণক, যাদুকর ইত্যাদি বলে । উনাইসও একজন কবি ছিল । উনাইস বলল, আমি গণকদের কথাবার্তা শুনেছি কিন্তু এই ব্যক্তির পঠিত বাক্যগুলোর সাথে এর কোন সামঞ্জস্য নেই । আমি তার কথাগুলো কবিদের কবিতা পাঠের আসরে পেশ করেছি। কিন্তু কেউই এগুলোকে কবিতা বলে স্বীকৃতি দেয়নি ৷ আল্লাহর শপথ! তিনি অবশ্যই সত্যবাদী এবং এরা মিথ্যাবাদী । আমি (আবু যার) বললাম, তুমি এখানে থাক । আমি গিয়ে তাকে দেখে আসি। রাবী বলেন, আমি মক্কায় পৌছে এক দুর্বল ব্যক্তিকে বেছে নিলাম । আমি তাকে বললাম, তোমরা যাকে “দীন পরিবর্তনকারী’ বল তিনি কোথায় আছেন? সে আমার দিকে ইশারা করে বলল, এঁ যে দীন পরিবর্তনকারী। উপত্যকায় উপস্থিত লোকেরা পাথরের ঢেলা, হাড় ইত্যাদি নিয়ে আমার ওপর ঝাপিয়ে পড়ল । আমি বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলাম । আমি হুশ ফিরে পেলে যখন উঠতে গেলাম তখন নিজেকে রক্তে রঞ্জিত একটি প্রতিমা বলে মনে হল । আমি যমযম কূপের কাছে এসে রক্ত ধুয়ে ফেললাম এবং এর পানি পান: করলাম । হে, ভ্রাতুষ্পুত্র! আমি এখানে তিরিশ দিন তিরিশ রাত অবস্থান করেছি ॥ যমযমের পানি ছাড়া আমার কাছে অন্য কোন খাবার ছিল না (ক্ষুধা পেলে এই পানি পান করে নিতাম) ৷, এভাবে আমি মোটাতাজা হয়ে গেছি। এমনকি আমার ভুঁড়ি ঝুলে পড়েছে। আমি আমার কলিজায় ক্ষুধা অনুভব করছিনা। এক চাদনি রাতে মক্কার লোকেরা শুয়ে পড়েছে। এ সময় কেউ বাইতুল্লার তাওয়াফ করত না। শুধু দুটি স্ত্রীলোক আসফ ও নায়লা নামক প্রতিমা দুটোকে ডাকছিল। তারা তাওয়াফ করতে করতে আমার সামনে আসল । আমি বললাম, এদের বিয়ে পড়িয়ে দাও। একথা শুনার পরও মেয়েলোক দুটি তাদের চিৎকার বন্ধ করল না। তারা আমার সামনে আসল ৷ আমি বললাম, এদের অমুক জিনিসের মধ্যে লাঠি ঢুকাই (অশ্বীল গালি) । আমি আর ইশারা ইংগিতে না বলে সরাসরি গালি দিলাম । একথা শুনে স্ত্রীলোক দুটি চিৎকার দিতে ॥ দিতে এবং এই বলতে বলতে চলে গেল যে, এ সময় যদি আমাদের কোন লোক এখানে উপস্থিত থাকত (তবে এই লোকটাকে শায়েস্তা করতে পারত) । পথিমধ্যে এই WWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।