ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 08
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

৯০ সহীহ মুসলিম ৬৩২৬ । আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, জুরাইজ নামক (বনি ইসরাঈল গোত্রীয়)ী, একজন আবেদ ব্যক্তি এক গীর্জায় ইবাদত করছিলেন । এমন সময় তার মা এসে সেখানে উপস্থিত হলো । বর্ণনাকারী হুমায়েদ বলেন, তার মা-এর তাকে ডাকার দৃশ্য রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা করেছিলেন আবু হুরায়রা (রা) ঠিক সেভাবেই বর্ণনা করেছেন এবং তার কাছ থেকে আবু রাফে'’ (রা) আমাদের কাছে অনুরূপভাবে বর্ণনা করেছেন। ঘটনাটি হল, তার মা এসে প্রথমে স্বীয় হাত তার ভ্ৰুর উপর রাখলেন। তারপর মাথা তুলে এই বলে ডাকতে আরম্ভ করলেন- “হে জুরাইজ। আমি তোমার মা; আমার সাথে কথা বলো!” জুরাইজ. তখন নামায পড়ছিলেন। তখন তিনি নামাযের মাঝেই (মনে মনে) বললেন : “হে আল্লাহ! আমার মা আমাকে ডাকছেন আর আমি তো এখন নামাযে লিপ্ত আছি- (আমি এখন কি করতে পারি)”! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : তারপর তিনি নামাযেই মগ্ন রইলেন এবং তার মা ফিরে গেলো । দ্বিতীয় দিন পুনরায় এ মহিলা এসে তাকে (ইবাদতকারীকে) ডেকে বললো, “হে জুরাইজ! আমি তোমার মা; আমার সাথে কথা বলো।” এবারও তিনি বললো : “হে আল্লাহ! আমি নামায পড়ছি আর আমার মা ডাকছেন! শেষ পর্যন্ত নামাযে লিপ্ত থাকাকেই গ্রহণ করলেন। তখন জুরাইজের মা বললো : “হে আল্লাহ! এই জুরাইজ আমার সন্তান, আমি তার সাথে কথা বলার জন্য এসেছি কিন্তু সে আমার সাথে কথা বলতে অস্বীকৃতি জানাচ্ছে; হে আল্লাহ! (তার এহেন কাজের প্রশান্তি স্বরূপ) কোন অসৎ মহিলার সাক্ষাতের পূর্বে তাকে মারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : যদি তার মা (এ দুআ না করে) অন্য কোন বিপদে পড়ার জন্য দু'আ করতো তাহলে সে অবশ্যই সেই বিপদে পড়তো । তিনি বলেন : এ ইবাদতখানার পাশেই এক ভেড়ার রাখাল অবস্থান করতো । একদিন গ্রাম থেকে এক মহিলা বের হলে এ রাখাল তাকে ধরে বসলো । ফলে সে গর্ভ ধারণ করলো এবং একটি ছেলে সন্তান প্রসব করলো । লোকেরা তাকে জিজ্ঞেস করলো : কার সাথে অপকর্মের ফলে এ সন্তান জন্মেছে? সে বললো : এই ইবাদাতখানায় যে থাকে তার গুরসে। একথা শুনে গ্রামের লোকেরা তাদের কুঠার, হাতুড়ি ইত্যাদি হাতিয়ার নিয়ে এসে জুরাইজকে ডাকতে শুরু করলো। তিনি নামাযরত থাকায় তাদের ডাকে কোন প্রকার সাড়া দিলেন না। অতঃপর তারা তার ইবাদতখানা (গীর্জা) ভেঙ্গে ফেলতে লাগলো। এ অবস্থা দেখে জুরাইজ তাদের কাছে আসলে তারা (উত্তেজিত জনতা) বললো : এ মেয়ে লোকটিকে জিজ্ঞেস করো তো সে কি বলছে? তখন তিনি মৃদু হেসে ছেলেটির মাথায় মোছা দিয়ে বললেন : তোমার পিতা কে? ছেলেটি উত্তর দিলো আমার পিতা ভেড়ার রাখাল। উপস্থিত লোকেরা ছেলের মুখে এ কথা শুনে বললো : আমরা আপনার ইবাদাতখানার যে অংশ ধ্বংস করেছি তা স্বর্ণ ও রৌপ্য দিয়ে নির্মাণ করে দিচ্ছি। জুরাইজ বললেন : না, মাটি দিয়েই আগের মত তৈরী করে দাও । তারপর সে আবার ইবাদতখানায় উঠে গেলো । 938 bY Ly Bax 5 bi 2S Bis EAP af bE ops bi LE Ei CIE Gay Ue WWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।