৩৪৬ সহীহ মুসলিম বলুন, আমি কি ঠিক তা’বীর করেছি, না ভুল তা'বীর করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : “তুমি কিছুটা ঠিক বলেছো আবার কিছুটা ভুল ।” আবু বাক্র বললেন : আল্লাহর কসম, হে আল্লাহর রাসূল! আপনি বলুন আমি কি ভুল বলেছি । তিনি বললেন : কসম খেয়ো না। . টীকা : ইমাম নববী (রহ) বলেন : হযরত আবু বাক্র (রা) তা'বীরে যে ভুল করেছিলেন তা হচ্ছে এই যে: মেঘ থেকে যে ঘি ও মধু টপকাচ্ছিল তার মধ্যে মধু হলো কুরআন এবং ঘি হলো হাদীস । অথবা তৃতীয় ব্যক্তির খিলাফতের ব্যাপারে তিনি বলেছিলেন যে, তাতে কিছু বিপত্তি দেখা দেবে তবে তা দূর হয়ে যাবে এবং হযরত আবু বাক্রের (রা) ব্যাখ্যা থেকে মনে হয়েছিল এ ব্যক্তি নিজেই সেই বিপত্তি দূর করে দেবেন। কিন্তু এটা যথার্থ ছিল না। বরং হযরত উসমান (রা)-কে জবরদস্তি খিলাফতের আসন থেকে সরিয়ে দেয়া হবে এবং চতুর্থ এক ব্যক্তি হযরত আলী (রা) আবার সেটি জুড়ে দেবেন। এ হাদীসটি থেকে আর একটি বিষয় জানতে পারা যায়। তা হচ্ছে এই যে, কসম যদি ফাসাদ সৃষ্টিকারী হয় তাহলে এহেন কসম পূর্ণ করা অপরিহার্য নয়। তাই হযরত আবু বাক্র সিদ্দিক (রা) রাসূলকে কসম দিয়ে বললেন। কিন্তু রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কসম পূর্ণ করলেন না। EASE SEL VTE TEL Al AC HE DLP FE TUG AE OH LB NE BIE alr a Li dS LN ALIBI GIG 2 Se S02 ৫৭৬১। ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহোদ থেকে ফিরে আসার পর এক ব্যক্তি তার কাছে এলো। সে বললো, হে আল্লাহর রাসূল! আজ রাতে আমি এক স্বপ্নে দেখেছি । তাতে দেখেছি, এক টুকরা মেঘ থেকে ঘি মধু টপকাচ্ছে... ইতিপূর্বে বর্ণিত হাদীসটির মতোই শেষ পর্যন্ত সে বললো । ETN EEE bi Be REL EA GGT RB 147" Ll al LE Gis 1 GM b> of 2 [) / Le 2 E+ or LAE ocd oo EY ot 7 Boor rls nlf oe yp BNE on BIE YE EPI I I nls HU UK UG LL IE GP LE IG A sl IE BE BIL sf NEG of HLA sl UK UE ৫৭৬২ । ইবনে আব্বাস (রা) অথবা আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাবী আবদুর রাজ্জাক বলেন, মা’মার কখনো কখনো বলতেন ইবনে আব্বাস থেকে আবার কখনো কখনো বলতেন আবু হুরায়রা থেকে। তিনি বলেন : এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললো, আমি আজ রাতে স্বপ্নে এক টুকরো মেঘ দেখেছি... তারপর উপরের হাদীসের মতো সমগ্র ঘটনাটি বর্ণনা করেছেন। WWwWwi.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।