সহীহ মুসলিম ৩৩৩ ৫৭৩১ । সুলাইমান ইবনে বুরাইদাহ তার পিতা বুরাইদাহ (রা) থেকে বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : যে ব্যক্তি পাশা খেললো সে যেন শুয়োরের গোশতে ও তার রক্তে রাঙালো। টীকা : পাশা এক ধরনের খেলা । ইরানের বাদশাহ ইর্দ শীর ইবনে বাবক শাহ এ খেলাটির প্রচলন করেন। হাদীসে এ খেলাটিকে বলা হয়েছে ‘নির্দে শীর’ ৷ এটি মূলত একটি ইরানী শব্দ । নির্দ বলা হয় খেজুর পাতার তৈরী এক ধরনের ঝুঁড়িকে, যার মুখটা থাকে নীচের দিকে আর উপরের দিকের তুলনায় নীচের দিকটা একটু বেশী চওড়া হয়। সাতটা কড়ির সাহায্যে এ খেলাটি খেলা হয়। এটা এক ধরনের জুয়া খেলা । টীকা : ইমাম শাফেঈ ও জমহুর উলামার (অধিকাংশ আলেম) মতে পাশা খেলা হারাম । অবশ্য ইসহাক মারওয়াযী এটাকে মাকরূহ বলেন। আর এরই উপর কিয়াস করে ইমাম মালিক ও ইমাম আহমাদ দাবা খেলাকেও হারাম গণ্য করেছেন। ইমাম মালিক বলেন, দাবা খেলা পাশা খেলার চাইতেও খারাপ । কারণ এ খেলাটি মানুষকে ইবাদাত থেকে গাফেল করে। ইমাম নববী এ খেলাটি মাকর্ধহ গণ্য করেছেন। আমাদের মতে এ খেলাটি মাকরূহ হবে তখন যখন এটি মানুষকে ইবাদাত ও দ্বীনের অন্যান্য দায়িত্ব পালন করা থেকে গাফেল করে না । তবে ইবাদাত ও দ্বীনের অন্যান্য দায়িত্ব পালন থেকে গাফেল করলে এর হারাম হবার ব্যাপারে আর কোনো দ্বিমত থাকবে না। কারণ এ খেলায় দ্বীন ও দুনিয়ার কোনো ফায়দা নেই, বিপুল পরিমাণ সময় নষ্ট করা ছাড়া! আর সময় হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান বস্তু । একে ভালো ও লাভজনক কাজে ব্যয় করা উচিত ৷ WWwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।