"২২৮ সহীহ মুসলিম SED TA BAL ES FOE ME ILL IES TOE RE di Jes EEG AE HE SEAT tals ESOC Ed ৫৪৭০ । আবু বুরদা থেকে আবু মূসা আশ’আরী (রা) সূত্রে বর্ণিত । তিনি (আবু বুরদা) বলেন, আবু মূসা আশ'আরী (রা) উমার ইবনে খাত্তাবের (রা) বাড়িতে এসে বললেন, আসসালামু আলাইকুম, আমি আবদুল্লাহ ইবনে কায়েস । কিন্তু তিনি তাকে অনুমতি দেননি। আবু মুসা পুনরায় বললেন, আসসালামু আলাইকুম, আমি আবু মূসা। আসসালামু আলাইকুম, আমি আশ’আরী । অতঃপর তিনি ফিরে গেলেন। উমার (রা) বললেন, তাকে আমার কাছে ডেকে নিয়ে আস, ফিরিয়ে নিয়ে আস । আবু মূসা (রা) ফিরে আসলেন । উমার (রা) বললেন, আপনি কেন ফিরে গেলেন? আমরা কাজে ব্যস্ত ছিলাম। তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি : “তিনবার অনুমতি চাইতে হয় । যদি অনুমতি পাওয়া যায় তো ভাল, অন্যথায় ফিরে যাও ৷” উমার (রা) বললেন, এর সপক্ষে সাক্ষী উপস্থিত করুন, অন্যথায় আপনাকে শাস্তি দেব। আবু মূসা (রা) চলে গেলেন। উমার (রা) বললেন, আবু মূসা যদি সাক্ষী পায়, তাহলে সন্ধ্যায় তোমরা তাকে মিম্বারের কাছে পাবে অন্যথায় পাবে না। সন্ধ্যায় উমার (রা) যখন মিম্বারের কাছে আসলেন। সকলে আবু মুসাকে দেখতে পেলেন । উমার (রা) বললেন, আবু মুসা! আপনি কি বলতে চান? আপনি কি কোন সাক্ষী পেয়েছেন? তিনি বললেন, হা, উবাই ইবনে কা’বকে (রা) পেয়েছি। উমার (রা) বললেন, নিশ্চয়ই তিনি ন্যায়পরায়ণ । উমার (রা) বললেন, আবু তোফাইল (উবাই ইবনে কা'ব)! আবু মূসা কি বলেন? কা'ব (রা) বলেন, হে ইবনে খাত্তাব! আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরূপ বলতে শুনেছি। অতএব, আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীর ওপর শাস্তির কারণ হবেন না। উমার (রা) বলেন, সুবহানাল্লাহ! আমিতো একটা হাদীস শুনেছি এবং তা তাহকীক করা ভালো মনে করেছি। Eis Ul SA SE be Bde EI JS II OR Bl JL be A Eis BH lf S55 ts dl J Ef Le Us LBA GG LK I UF BIOL AL IH ns ৫৪৭১। তালহা ইবনে ইয়াহইয়া থেকে উল্লিখিত সূত্রে (অনুরূপ) হাদীস বর্ণিত আছে। এছাড়া এ সূত্রে আরো উল্লেখ আছে, উমার (রা) বলেন, হে আবুল মুনযির (উবাই ইবনে কা’বের উপনাম)! আপনি কি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এ হাদীস WWwWwiislamfind.wordpress.com
— পৃষ্ঠা ২৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।