ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 07
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

১৪০ সহীহ মুসলিম ৫২৪২ আবদুল্লাহ ইবনে উমার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, উমার (রা) উতারিদ আল তামীমিকে বাজারে রেশমী কাপড় বিক্রয় করতে দেখলেন। সে বাদশাহদের কাছেও যেত এবং তাদের থেকে উচ্চমূল্য আদায় করত । উমার (রা) বললেন, হে আল্লাহর রাসূল! আমি উতারিদকে বাজারে রেশমী কাপড় বিক্রয়ের জন্য দাড়ানো অবস্থায় দেখে এসেছি । আপনি যদি তা কিনে নিতেন এবং আরব প্রতিনিধিদল যখন আপনার কাছে আসে, তখন পরিধান করতেন, তাহলে ভাল হত । বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি জুমার দিন পরিধান করার কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উমারকে (রা) বলেন, দুনিয়াতে রেশমী কাপড় কেবল সেই ব্যক্তি পরিধান করবে, যে আখিরাতে কিছুই পাবে না। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েক জোড়া রেশমী কাপড় আসল । তিনি একজোড়া উমারের (রা) জন্য, একজোড়া উসামার (রা), জন্য আর একজোড়া আলীর (রা) জন্য পাঠান এবং বলে দেন : এটা ছিড়ে মহিলাদের জন্য ওড়না বানিয়ে নাও । বর্ণনাকারী বলেন, উমার (রা) কাপড় জোড়া নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হন এবং আরজ করেন, হে আল্লাহর রাসূল! আপনি তো এ জোড়া আমার কাছে পাঠিয়েছেন অথচ গতকাল তো উতারিদের জোড়া সম্পর্কে বিরূপ মন্তব্য করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : আমি এগুলো তোমাদের নিজেদের পরিধানের জন্য পাঠাইনি বরং এ উদ্দেশ্যে পাঠিয়েছিলাম যে, তোমরা এ দ্বারা উপকৃত হবে আর উসামা (রা) তা পরিধান করে তাঁর কাছে উপস্থিত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে বক্র দৃষ্টিতে তাকান যাতে তিনি বুঝতে পারলেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ কাজে অসন্তুষ্ট হয়েছেন । অতএব তিনি আরজ করলেন, হে আল্লাহর রাসূল! আপনি আমার দিকে কি দেখছেন? আপনিই তো আমার জন্য এটা পাঠিয়েছেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন : আমি তোমার নিজের পরিধানের জন্য পাঠাইনি বরং এ উদ্দেশ্যে পাঠিয়েছি যে তা ছিড়ে মহিলাদের জন্য ওড়না বানিয়ে দেবে। BAG — PS bh US pl yl SIT) os wt Hf ey Br 13 Yt Uy OU - LS GLE 5 I Zk 3 8 is Sf RS HE J be S06 UG GN AE Ed bs J 509 20 Ge LES EIB ILS UI ন 4 EE IIE Ad SIE NY ty ৮ sis ip 3 Ee cB HEL (0০১ লৈও 8 | U2 | Nees oS bl ELS EOE TAROT BH BIL ee sf WWW. istamfind. Wordpress; com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।