ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 07
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

সহীহ মুসলিম ১২৫ মেহমানদের রাতের খাবার এনে সামনে হাযির করলাম । কিন্তু তারা গৃহস্থামী (অর্থাৎ আবু বাক্র) না আসা পর্যন্ত খানা খেতে রাজী হল না এবং বলল, গৃহস্বামী ফিরে এসে আমাদের সাথে খানায় শরীক না হওয়া পর্যন্ত আমরা খাব না। আবদুর রাহমান বলেন, আমি তাদের (মেহমানদের) বললাম, আবু বাক্র (রা) হলেন কঠোর মানুষ ৷ কাজেই আপনারা যদি মেহমানদারী গ্রহণ না করেন; তাহলে আমার ভয় হচ্ছে তিনি আমাকে শাস্তি দেবেন। আবদুর রাহমান বলেন, আমার একথা বলার পরও তারা খেতে রাজী হল না। যখন আৱু বাক্‌র (রা) আসলেন, তিনি অন্য কোনো কথা না বলে প্রথমেই মেহমানদের সম্পর্কে জিজ্ঞেস করলেন : তোমরা কি মেহমানদের খাওয়া দাওয়া করিয়েছ? পরিবারের লোকেরা জবাব দিল, না। আল্লাহর শপথ! আমরা তাদের খানাপিনা করিয়ে অবসর হতে পারিনি। আবু বাক্র (রা) বললেন, আমি কি আবদুর রাহমানকে নির্দেশ দিয়ে যাইনি? আবদুর রাহমান বলেন, তখন আমি তার নিকট থেকে দূরে সরে গেলাম । তিনি আমাকে ডাকলেন, হে আবদুর রাহমান! কিন্তু আমি আরো দূরে সরে থাকলাম । অতঃপর তিনি রাগান্বিত হয়ে বললেন, হে নির্বোধ! আমি তোমাকে কসম দিয়ে বলছি, তুমি আমার কণ্ঠস্বর শুনতে পেলে আমার কাছে চলে আসো। আবদুর রাহমান বলেন, আমি তার সামনে এসে হাযির হলাম এবং বললাম, আল্লাহর শপথ! আপনার মেহমানদের ব্যাপারে আমার কোনো দোষ নেই । আমি তাদের সামনে খানা এনে হাযির করেছিলাম ৷ কিন্তু তারা আপনার ফিরে না আসা পর্যন্ত খানা খেতে অস্বীকৃতি জানিয়েছে। আবদুর রাহমান বলেন, অতঃপর আবু বাক্র (রা) মেহমানদের বললেন, আপনারা কেন আমাদের আপ্যায়ন গ্রহণ করেননি? আল্লাহর শপথ করে বলছি, আমি আজ রাতে খানাই খাবো না । আবদুর রাহমান বলেন, তখন মেহমানরা বললো, আল্লাহর শপথ! আপনি আমাদের সাথে শরীক না হওয়া পর্যন্ত আমরাও খানা খাব না। আবদুর রাহমান বলেন, তখন আবু বাক্র (রা) বললেন, আজকের রাত্রের ন্যায় মন্দ রাত আমি আর কখনো দেখতে পাইনি । তোমাদের জন্য দুঃখ হয়। কেন তোমরা আমাদের আপ্যায়ন এহণ করলে না? আবদুর রাহমান বলেন, আবু বাক্র বললেন, আমার পূর্বের এ শপথটি আসলে শয়তানের পক্ষ থেকেই হয়ে গেছে। তোমরা এবার মেহমনাদারী গ্রহণ করো। আবদুর রাহমান বলেন, খাবার উপস্থিত করা হলো । তিনি বিসমিল্লাহ বলে আহার গ্রহণ করলেন মেহমানরাও খেলো । আবদুর রাহমান বলেন, যখন ভোর হল আবু বাক্র (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল! মেহমানদের শপথ পূর্ণ হয়েছে, কিন্তু আমি আমার শপথ ভেঙ্গে ফেলেছি । রাবী বলেন, অতঃপর তিনি রাতের ঘটনা তীকে খুলে বললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : বরং তোমার শপথই অধিক সত্যে পরিণত হয়েছে এবং তুমি তাদের চেয়ে অধিক উত্তম । রাবী বলেন, আবু বাক্র (রা) তীর কসমের কাফফরা আদায় করেছেন কিনা তা আমি জানতে পারিনি। WWwWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।