ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 07
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

১২০ সহীহ মুসলিম থাকল । কারণ আমি যা করেছি তারা তা করেনি। মিকদাদ (রা) বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন এবং যথারীতি সালাম করলেন । অতঃপর মসজিদে এসে নামায পড়লেন। অতঃপর পানীয় দ্রব্যের কাছে আসলেন কিন্তু পান পাত্রের মুখ খুলে তাতে কিছুই পেলেন না । তিনি আসমানের দিকে মাথা উত্তোলন করলেন। তখন আমি মনে মনে ভাবলাম নিশ্চয়ই এখন তিনি আমার ওপর বদদুআ করবেন এবং আমি ধ্বং হয়ে যাবো । তিনি বললেন : “হে আল্লাহ! যে আমাকে খাওয়ায়, তুমি তাকে খাওয়াও । ' আর যে আমাকে পান করায় তুমি তাকে পান করাও।” মিকদাদ বলেন, অতঃপর আমি কম্বলখানা খুব শক্ত করে আমার গায়ের সাথে বেঁধে নিলাম ৷ ছুরিখানা হাতে নিয়ে মেষগুলোর দিকে রওয়ানা হলাম এবং তন্মধ্যে যেটা সবচেয়ে মোটা-তাজা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে যবেহ করার সংকল্প করলাম । কিন্তু সবগুলোই ছিল দুধের মেষ এবং সবগুলোর পালান দুধে ফুলে ছিল। সুতরাং আমি (তা যবেহ না করে) মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের পানাহারের জন্য ব্যবহৃত একটি পাত্র তুলে নিলাম। মিকদাদ বলেন, আমি সেই পাত্রের দুধ দোহন করলাম এবং দুধের ফেনা পাত্রের সেই পর্যন্ত পৌছে গেলো। আমি তা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম, তিনি বললেন : তোমরা কি তোমাদের রাতের বেলার দুধ পান করেছো? মিকদাদ বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি পান করুন । সুতরাং তিনি তা পান করার পর আমাকে দিলেন । আমি বললাম, হে আল্লাহর রাসূল! আপনি আরো পান করুন। অতএব তিনি আবারও পান করে আমাকে দিলেন। যখন আমি বুঝতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পরিতৃপ্ত হয়েছেন এবং এখন আমি তীর থেকে দু‘আ পাওয়ার অধিকারী হয়েছি, আমি এমনভাবে হেসে দিলাম যে, আমি মাটিতে পড়ে গেলাম । মিকদাদ বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই কাণ্ড দেখে বললেন : হে মিকদাদ! এটা তোমার দুষ্টুমির এক দুষ্টামি । আমি বললাম, হে আল্লাহর রাসূল! এই এই ছিল আমার কাণ্ড এবং আমি এই কাজ করেছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : এটা মহা পরাক্রমশালী আল্লাহর অনুগ্রহ ও বিরাট মেহেরবানী ছাড়া আর কিছুই নয়। আচ্ছা, কেন তুমি আমাকে এই সুযোগ দিলে না, তাহলে আমরা আমাদের এ দুই সঙ্গীকেও ঘুম থেকে জাগিয়ে নিতাম এবং তারাও তাদের পানীয়ের অংশ পেয়ে যেতো । মিক্‌দাদ বলেন, আমি বললাম, সেই মহান সত্তার শপথ, যিনি আপনাকে সত্য সহকারে পাঠিয়েছেন! যখন আপনি এ দুধের অংশ পেয়েছেন আর আমিও আপনার সঙ্গে এর অংশ পেয়েছি, তখন অন্য লোকদের কেউ কিছু পেয়ে থাক বা গা থাক, ESL lo Lo oN Ee ar) EEE EEE EE EE এই সনদ সূত্রে উপরের হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। WWwWwi.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।