ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 07
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

সহীহ মুসলিম ১১৫ Wc tbs ULL TES nol 27 EE ol 25 2 5 BT JS dl bl 3 IC SS UAT LHS; Nh Rg IU C5 a IW all iso EES UNIS LIS Sb UU El SF HE LAG dG ৫১৯৭। আবু আইয়ুব আনসারী (রা) থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে তার বাড়িতে নামলেন। (আবু আইয়ুবের ঘর ছিলো দোতলা বিশিষ্ট ।) সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীচের তালায় এবং আবু আইয়ুব (রা) ওপরের তলায় অবস্থান করলেন । এক রাতে তিনি জেগে উঠে (নিজেকে) বললেন, আমি কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার ওপর দিয়ে চলাফেরা করতে পারি? তিনি তার পরিবারস্থ সবাইকে নিয়ে ঘরের এক কোণে গিয়ে রাত কাটালেন। পরে এ সম্পর্কে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : নীচের তলাই আমার জন্যে বেশী আরামদায়ক (কেননা আমার কাছে সবসময় লোকজন আসা-যাওয়া করে) । কিন্তু আবু আইয়ুব (রা) বললেন, আমরা এমন ছাদের ওপর বসবাস করতে পারি না যার নিচে আপনি অবস্থান করছেন। বাধ্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থান ওপরের তলায় স্থানান্তরিত করলেন এবং আবু আইয়ুব নীচে চলে আসলেন। আবু আইয়ুব (রা) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খানা প্রস্তুত করতেন । তার আহারের পর যখন অবশিষ্ট খাবার ফেরত নিয়ে আসা হত, তখন আবু আইয়ুব (রা) জিজ্ঞেস করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল পাত্রের কোন জায়গা স্পর্শ করেছে। আবু আইয়ুব (রা) তার আঙ্গুলে স্পর্শ করা জায়গা দিয়েই খেয়ে নিতেন। তিনি একদিন তার জন্য রসুনযুক্ত তরকারী তৈরী করলেন (এবং তা তার কাছে পাঠালেন) ৷ তরকারীর বাটি যখন তার কাছে ফেরত আসলো, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুল রাখার স্থানটি জানতে চাইলেন তাকে বলা হল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে কিছুই খাননি। এন্কথা শুনে আবু আইয়ুব (রা) ঘাবড়িয়ে গেলেন এবং তৎক্ষণাত ওপরের তলায় তার কাছে গিয়ে বললেন, এটা (রসুন) কি হারাম? নবী সাল্লাল্লাহু আলাইহি "ওয়াসাল্লাম বললেন : না, তবে আমি অপছন্দ করি। আবু আইয়ুব বললেন, আপনি যা অপছন্দ করেন আমিও তা অপছন্দ করি। রাবী বলেন, বস্তুত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অহী আসত (তাই তিনি এটা খাওয়া পছন্দ করেননি । কারণ যে কোন দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়) । . অনুচ্ছেদ : ৩০ অতিথির প্রতি সম্মান প্রদর্শন এবং তার জন্য ত্যাগ স্বীকার । LRP Ei FL IRS Si WWwWwi.islamfind. wordpress. com

— পৃষ্ঠা ১২৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।