ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 07
/ ৫৮২
📝 লেখা 📖 পিডিএফ

৯৬ সহীহ মুসলিম নিলাম । আমাদের একটি মেষের বাচ্চা ছিল। আমি তা যবেহ করে নিলাম । সে যবের আটা করে নিল। সে আমার সাথে এ কাজ শেষ করল । আমি গোশতগুলো টুকরা টুকরা করে হাঁড়িতে চড়িয়ে দিলাম । অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথের লোকদের সামনে আমাকে অপমানিত করো না। (অর্থাৎ অধিক লোক ডেক না) । জাবির বলেন, আমি তার নিকট এসে কানে কানে বললাম, হে আল্লাহর রাসূল! আমরা একটি মেষের বাচ্চা যবেহ করেছি এবং এক সা’ যব পিষে নিয়েছি যা আমাদের কাছে মওজুদ ছিলো । সুতরাং আপনি ক’জন লোকসহ আমার বাড়িতে চলুন। আমার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চস্বরে ডেকে বললেন : হে পরিখা খননকারীগণ! জাবির তোমাদের জন্যে খাবারের আয়োজন করেছে। সুতরাং তোমরা সবাই সেখানে যাওয়ার জন্যে প্রস্তুত হও ৷ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (আমাকে) বললেন : আমি না আসা পর্যন্ত চুলোর ওপর থেকে হাঁড়ি নামাবে না এবং আটার খামিরগুলোর রুটিও স্যাকবে না । (জাবির বলেন,) আমি আসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের আগে আগে আসলেন । আমি আমার স্ত্রীর কাছে আসলে সে আমাকে বলল, তুমি অপমানিত হবে। আমি বললাম, তুমি আমাকে যা বলার জন্যে শিখিয়ে দিয়েছিলে, আমি তাই করেছি । আমি (জাবিরের স্ত্রী) তার সামনে আটার খামিরগুলো বের করে দিলাম । তিনি তাতে থুথু দিয়ে বরকতের দু'আ করলেন । অতঃপর তিনি হাঁড়িতে থুথু দিয়ে বরকতের দুআ করলেন এবং বললেন : “তোমার সাথে রুটি তৈরী করার জন্য আরেকজনকে ডেকে নাও এবং হাড়ি থেকে তরকারী তুলে আন কিন্তু চুলার ওপর থেকে তা নামিও না।” মেহমানরা সংখ্যায় ছিলো এক হাজার । আমি (জাবির) আল্লাহর শপথ করে বলছি, তারা পেট ভরে তৃপ্তিসহকারে পানাহার করলেন । তারা খাওয়া দাওয়া শেষ করে চলে গেল । অথচ আমাদের হাঁড়িতে পূর্বের মতই গোশত টগবগ করে ফুটতে থাকল। আটার ব্যাপারেও অনুরূপ ঘটল । RTT 2 fez El Sf Gg sis od at RS শে EE Lh ss S Lass 2 Pl RU Sl ot be Exon 5 dl ERs gl " an S229 পেট লও ৪58 রড । 2 WE: i 4 45 Ee 4“ Lab ‘Ju inlb Hf Dh 35 Bl IL) IG glk Ll pl WWwWwi.islamfind. Neds EES: com

— পৃষ্ঠা ১০৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।