সহীহ মুসলিম ৩৩৯ এরপরে আবারও যদি তারা অনুরূপ কাজ করে (এ ব্যাপারে ইসলামের বদনাম করে) তাহলে তারা আল্লাহর শত্রু, কাফের ও গোমরাহ ৷ এছাড়া আরো একটি বিষয় আছে আমার পরে আমার দৃষ্টিতে ‘কালালা বা উত্তরাধিকারীবিহীন লোকের পরিত্যক্ত সম্পদের বিষয় ছাড়া সর্বাধিক গুরুত্বপূর্ণ আর কোন বিষয়ই রেখে যাচ্ছি না। (জেনে রেখো) আমি কালালা বা উত্তরাধিকারীবিহীন লোকের পরিত্যক্ত সম্পদ সম্পর্কে রাসূলুল্লাহ (সা)-কে যত বেশি জিজ্ঞেস করেছি অন্য কোন বিষয় সম্পর্কে এত জিজ্ঞেস করি নাই । আর তিনিও এ এমনকি তিনি আমার বুকের ওপর তার আঙ্গুল ঠেসে ধরে বলেছেন ঃ হে উমার, সূরা নিসার শেষের যে আয়াতটি গ্রীষ্মকালে নাযিল হয়ছিলো (এ ব্যাপারে) সে আয়াতটিই কি তোমার জন্য যথেষ্ট নয়? আমি যদি আরো কিছুদিন বেঁচে থাকি তাহলে এ বিষয়ে (কালালা) এমন একটি ফয়সালা করতাম যা প্রত্যেকের মনের মত হতো । চাই সে কুরআন মজীদ পড়ে থাকুক বা না পড়ে থাকুক । তিনি (হযরত উমার রাদিয়াল্লাহু আনহু) বললেন ঃ হে আল্লাহ, আমি তোমাকে বিভিন্ন জনপদের উমারাদের (শাসনকর্তা) ব্যাপারে সাক্ষী করে বলছি, আমি তাদের এ উদ্দেশ্যে এ সব এলাকার লোকদের শাসনকর্তা করে পাঠিয়েছি যে তারা (উমারা) লোকদের দ্বীন সম্পর্কে শিক্ষাদান করবে, নবীর সুন্নাত সম্পর্কে অবহিত করবে এবং “ফাই” বা যুদ্ধের ময়দানে বিনাযুদ্ধে লন্ধ সম্পদ (সঠিকভাবে) বন্টন করে দিবে। আর তাদের কোন ব্যাপার কঠিন বা সমস্যাপূর্ণ হলে তা আমার কাছে জেনে নেবে। হে লোকজন, আরেকটি কথা হলো, তোমরা দুইটা (সবজি জাতীয়) গাছ খেয়ে থাকো; অর্থাৎ পিঁয়াজ ও রশুন। আমি এ দুইটি জিনিসকে অরুচিকর বলে মনে করি। আমি দেখেছি রাসূলুল্লাহ (সা) মসজিদে কোন লোকের মুখ থেকে এ দুটি জিনিসের গন্ধ পেলে তাকে বের করে দিতে আদেশ করতেন। আর তাদেরকে বাকীর দিকে বের করে দেয়া হতো । তবে কেউ এ দুটি জিনিস (পিয়াজ ও রৃশুন) খেতে চাইলে যেন রান্না করে গন্ধ দূর করে নেয়। টীকা £ হযরত উমার'(রা) যে ছয়জন সাহাবার মধ্য থেকে একজনকে পরামর্শের ভিত্তিতে খলীফা নির্বাচিত করতে বলেছিলেন তারা সবাই “আশরায়ে মুবাশৃশারার অন্তর্ভুক্ত । এই ছয়জন সাহাবা ছিলেন ৪ হ্যরত উসমান (রা), হযরত আলী (রা), হযরত তালহা (রা), হযরত যুবায়ের (রা), হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা) এবং হযরত আবদুর রহমান ইবনে ‘আওফ (রা) । হযরত সাঈদ ইবনে যায়েদ (রা) ‘আশরায়ে মুবাশৃশারার অন্তর্ভুক্ত হওয়া সত্বেও আত্মীয় হওয়ার কারণে খোদাভীতির ভিত্তিতে তিনি তাকে এর মধ্যে শামিল করেননি। আর নিজের পুত্র হযরত ‘আবদুল্লাহ ইবনে ‘উমারকেও একই কারণে শামিল করেননি । ‘সূরা নিসার শেষের দিকের যে আয়াতটি গ্রীষ্মকালে নাযিল হয়েছে এ ব্যাপারে সে আয়াতটিই কি তোমাদের জন্য যথেষ্ট নয়?’ এ কথা দ্বারা রাসূলুল্লাহ (সা) সূরা নিসার যে আয়াতটির প্রতি ইংগিত করেছেন সেটি হলো $ ইয়াসৃতাফ্তুনাকা, কুলিল্লাহু ইউয়ুতীকুম ফিল কালালাহ ৷ ইনিমৃরুয়ূন হালাকা লাইসা লাছ ওয়ালাদুন ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক ওয়া হুয়া ইয়ারিসুহা ইল্লাম্ ইয়াকুন লাহা ওয়ালাদ..... । অর্থাৎ লোকে তোমার কাছে কালালাহ বা নিঃসন্তান ব্যক্তির উত্তরাধিকার সম্পর্কে জানতে চায়। তুমি বলে দাও, আল্লাহ তোমাদেরকে এতদসংক্রান্ত সিদ্ধান্ত জানাচ্ছেন £ কোন নিঃসন্তান লোক যদি মারা যায় আর একটি বোন রেখে তাহলে এঁ বোন তার পরিত্যক্ত সম্পদের অর্ধেক লাভ করবে। আর বোনের কোন সন্তান না থাকলে সেও তার ওয়ারিস বা উত্তরাধিকারী হবে। (সুরা নিসা, আয়াত-১৭৬) wwui.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।