৩১৪ সহীহ মুসলিম অন্তর্ভুক্ত হয়ে) অতীত হয়েছে এরাও তাদের সাথে শামিল হয়ে যাবে। প্রকৃতপক্ষে এসব লোকই হলো ক্ষতিগ্রস্ত হওয়ার মতো । সূরা আয-যারিয়াতের ৫৬ আয়াতে বলা হয়েছে, একমাত্র আমার ইবাদতের জন্যই আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি । সূরা নাসের ৬ নম্বর আয়াতে বলা হয়েছে £ এরা ওয়াসওয়াসা দান করে জিন এবং ইনসানদের মধ্যে থেকে । আর গোটা সূরা আর-রাহমানে তো এমন স্পষ্ট প্রমাণ বিদ্যমান যে তা জিনকে মানব-গোষ্ঠিভুক্ত মনে করার কোন অবকাশ অবশিষ্ট রাখেনা । সূরা আ’রাফের ১২ নম্বর আয়াত, সূরা হিজবরের ২৬ ও ২৭ নম্বর আয়াত এবং সূরা আর-রাহমানের ১৪ থেকে ১৫ নম্বর আয়াতে সাফভাবে বলা হয়েছে যে মানুষের সৃষ্টি-উপাদান মাটি এবং জিনদের সৃষ্টি-উপাদান আগুন । সে (শয়তান) বললো ঃ আমি তার (মানুষ) চেয়ে, উত্তম । তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে আর তাকে সৃষ্টি করেছো মাটি দিয়ে। আর ইতিপূর্বে আমি জিনদেরকে আগুনের হলকা থেকে সৃষ্টি করেছিলাম । আর তোমার প্রভু যে সময় ফেরেশতাদের বললেন, আমি পচা-গলা মাটির শুকনো খরখরে উপাদান থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি ।.... সূরা হিজরের ২৭ নস্বর আয়াতে তো স্পষ্ট করে বলে দেয়া হয়েছে যে, মানুষকে সৃষ্টি করার পূর্বে জিনকে সৃষ্টি করা হয়েছিলো । আদম (আ) ও ইবলিসের কাহিনী একথারই সাক্ষ্য দান করে- যা কোরআন মর্জীদের সাতটি জায়গায় উল্লেখিত হয়েছে। আর প্রত্যেক বর্ণিত ভাষ্যে প্রম্ণিত হয় যে মানুষ সৃষ্টির মুহূর্তে ইবলিস বিদ্যমান ছিল। উপরত্তু সূরা কাহাফের ৫০ নম্বর আয়াতে বলা হয়েছে যে, ইবলিস জিনদের অন্তর্ভুক্ত জিনরা মানুষকে দেখতে পায় কিন্তু মানুষ জিনদের দেখতে,পায়না ৷ সুরা আ'রাফের ২৭ নম্বর আয়াতে এ কথা স্পষ্টভাবে বলা হয়েছে। সূরা হিজরের ১৬ থেকে ১৮ নমর আয়াতে; সুরা সাফফাতের ৬ থেকে ১০ নম্বর আয়াতে এবং সূরা যুল্কের ৫ নং আয়াতে বলা হয়েছে যে, জিনরা যদিও উর্ধ্য জগতের দিকে আরোহণ করতে পারে তথাপিও একটি নির্দিষ্ট সীমার উর্ধ্বে উঠতে পারে না। এর উর্ধ্বে ওঠার চেষ্টা করলে বা “মালায়ে আ'লা”র কথা-বার্তা শুনতে চাইলে তাদের বাধা-দান করা হয়। চুপিসারে কিছু শুনতে চাইলেও “শাহাবে সাকেব” বা উন্ধা-পিণ্ড তাদের ধাওয়া করে ভাগিয়ে দেয়। এভাবে আরবের মুশরিকদের এ ধারণাও প্রত্যাখ্যান করা হয়েছে যে জিনরা গায়েব বা অদৃশ্যের খবর জানে বা খোদা তাআলার খোদায়ীর গোপন রহস্যসমূহ তারা অবহিত হওয়ার মত ক্ষমতা রাখে । সূরা সাবার ১৪ নম্বর আয়াতেও এ ধরনের ভ্রান্ত ধারণার প্রতিবাদ করা হয়েছে। সূরা বাকারার আয়াত ৩০ থেকে ৩৪ পর্যন্ত এবং সূরা কাহাফের ৫০ নম্বর আয়াত থেকে জানা যায় যে আল্লাহ তাআলা পৃথিবীর খিলাফাত বা প্রতিনিধিত্ব মানুষকে দান করেছেন। আর মানুষ হলো জিনদের চাইতে উত্তম মাখলুক । জিনদের কিছু অস্বাভবিক শক্তিদান করা হয়েছে যার একটি উদাহরণ সূরা নমলের ৭ নম্বর আয়াতে পাওয়া যায় ৷ কিন্তু এরূপ অস্বাভাবিক শক্তি অন্যান্য জীব-জস্তুকেও দেয়া হয়েছে- যা মানুষকে দেয়া হয়নি । Keo sh os LL সিহাহ কং জত ত নেব সাদর অধিকারী । কুরআন একথাও বলে যে, জিনকে মানুষের মত এখতিয়ার বা স্বাধীন ক্ষমতার অধিকারী করে সৃষ্টি করা হয়েছে। তাদেরকেও মানুষের মত আনুগত্য ও অবাধ্যতা এবং কুফরীর এখতিয়ার ও ঈমান পোষণ করার স্বাধীন ক্ষমতা দেয়া হয়েছে। ইবলিসের কাহিনী এবং সূরা আহকাফ ও সূরা জিনের কোন কোন জিনের ঈমান গ্রহণ করার ঘটনার উল্লেখ তারই স্পষ্ট প্রমাণ । কুরআন মজীদে বহু জায়গায় একথা স্পষ্ট করে বলা হয়েছে যে আদম (আ)-কে সৃষ্টির সময়ই ইবলিস এ প্রতিজ্ঞা করেছে যে সে মানব-জাতিকে গোমরাহ ও বিপথগামী করার চেষ্টা করবে । আর প্রকৃতপক্ষে সেই সময় থেকেই জিন-শয়তানরা মানুষকে বিপথগামী করার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু মানুষের ওপর আধিপত্য বিস্তার করে জবরদপ্তিমূলকভাবে তাকে দিয়ে কোন কাজ করানোর ক্ষমতা তার নেই । বরং এ জন্য সে তার মনের মধ্যে “ওয়াসওয়াসা” বা কু-চিন্তা-কু-পরামর্শ দান করে। তাকে বিভ্রান্ত করে এবং সন্দ-কাজ ও বিপথগামিতাকে তার সামনে সুন্দর ও সুদৃশ্য করে পেশ করে। এ বিষয়ে জানার জন্য সূরা নিসার ১১৭ “থেকে ১২০ নম্বর আয়াত, সূরা আ'রাফের ১১ থেকে ১৭ নম্বর আয়াত, সূরা ইবরাহীমের ২২ নম্বর আয়াত, সূরা আল্-হিজ্রের ৩০ থেকে ৪২ নম্বর আয়াত, সুব্না নাহলের ৯৮ ৮ থেকে ১০০ নম্বর আয়াত এবং সূরা বনী www.islamfind.wordpress.com
— পৃষ্ঠা ৩২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।