সহীহ মুসলিম ৩১৩ পরে আর কারো জন্য যেন না হয়। (অর্থাৎ জিন, বাতাস ও পশুপাখির ওপর রাজত্ব করার ক্ষমতা । তাই আমি তাকে বেঁধে রাখা থেকে বিরত থাকলাম ৷) অতঃপর আল্লাহ তাআলা জিনটিকে (আমার হাতে) লাঞ্চিত করে তাড়িয়ে দিলেন। ইবনে মনসূর শুবা মুহাম্মাদ ইবনে যিয়াদ থেকে হাদীসটি বর্ণনা করেছেন। টীকা ঃ এই হাদীসটিতে রাসুলুল্লাহ (সা)-এর নামায ভংগ করার জন্য তার ওপর এক দুষ্ট জিনের আক্রমণ সম্পর্কে বলা হয়েছে। একথাও বলা হয়েছে যে রাসূলুল্লাহ (সা) ইচ্ছা করলে তাকে মসজিদের খুঁটির সাথে বেধে রেখে সকালে সাহাবাদেরকে দেখাতে পারতেন । কিন্তু আল্লাহ তাআলার কাছে নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের একটি দোআর প্রতি লক্ষ্য করে তিনি তা করেননি । হাদীসটির শেষাংশের বিষয়বস্তু এবং জিন জাতির বাস্তবতা বুঝতে হলে বিষয়টি সম্পর্কে একটু আলোকপাত করা প্রয়োজন । কারণ আধুনিক যুগে বস্তুবাদী সভ্যতার সয়লাবে ডেসে চলা তথাকথিত কিছু আধুনিক মন-মানস জিনদের অস্তিত্ব সম্পর্কেই সন্দিহান এবং নারাজ । তাই জিন জাতির অস্তিত্ব ইত্যাদি সম্পর্কে বর্তমান শতাব্দীর শ্রেষ্ঠতম ইসলামী মনীষা সাইয়েদ আবুল আ'লা মওদুদী (র) এ সম্পর্কে কুরআন ও হাদীসের আলোকে যা বলেছেন আমরা তা হুবহু তুলে ধরলাম। বর্তমান যুগের অনেক লোকই এমন একটি ভ্রান্ত ধারণায় ডুবে আছে যে, বাস্তবে জিন বলতে কিছু নেই । বরং এটা ভে প্রাচীন যুগের একটি অজ্ঞতা-জাত বিশ্বাস ও বাজে ধারণা যার কোন ভিত্তি নেই । তাদের এ মতামত ও সিদ্ধান্তের ভিত্তি এটা নয় যে, তারা গোটা বিশ্ব জাহানের বাস্তবতাকে উদঘাটন করে ফেলেছে এবং জেনে নিয়েছে যে কোথাও জিন বলতে কিছু নেই । এরূপ বাস্তব-জ্ঞান লাভের দাবি তারা নিজেরাও করেনা । তবে দলীল-প্রমাণ ও যুক্তি ছাড়াই তারা ধরে নিয়েছে যে, যা কিছু তারা উপলব্ধি করতে পারে বা অন্য কথায় যা কিছু তাদের ধরা-ছোঁয়ার মধ্যে. গোটা বিশ্বজাহানে শুধু সেগুলোই আছে। অথচ সমুদ্রের তুলনায় একবিন্দু পানি যেরূপ- এই বিশাল সৃষ্টি-জগতের বিশালতার তুলনায় তাদের জ্ঞান ও উপলব্ধি এতটুকুও না। তারা মনে করে যা কিছু উপলব্ধি বা ইন্ত্রিয় বহির্ভূত তার কোন অস্তিত্ব নেই । আর যা আছে তা অবশ্যই উপলব্ধি বা ইন্ত্রিয়- জ্ঞান দ্বারা বুঝা যাবে। এ ধরনের লোকেরা আসলে সংকীর্ণ ধ্যান-ধারণারই প্রমাণ দেয়। একবার এরূপ চিন্তাধারা খহণ করলে শুধু জিনই নয় মানুষ এমন কোন বাস্তবতাকেও মানতে পারবেনা যা সরাসরি সে দেখতে পায় না বা অভিজ্ঞতাও নেই । এমতাবস্থায় ইন্ত্রিয় বহির্ভূত বাস্তবতাকে স্বীকার করা তো দূরের কথা মহান আল্লাহর অস্তিতৃও তার কাছে গ্রহণযোগ্য হবেনা । মুসলমানদের মধ্যে যারা এরূপ ধ্যান-ধারণায় প্রভাবিত অথচ কুরআনকেও অস্বীকার করতে পারেনা তারা জিন, ইব্লীস এবং শয়তান সম্পর্কে কোরআনের সাফ সাফ কথাগুলোর রকমারী ব্যাখ্যা-বিশ্লরেষণ পেশ করে থাকেন। তারা বলেন £ এর অর্থ দৃষ্টিবহির্ভূত স্বতন্ত্র অস্তিত্বের কোন মখলুক বর্তমান নেই । বরং ক্ষেত্রবিশেষে মানুষের পশু-শক্তিকে শয়তান বলে আখ্যায়িত করা হয়েছে। আবার ক্ষেত্র বিশেষে এর অর্থ বর্বর, জংলী ও পাহাড়ী গোত্ৰসমূহ । আবার কোথাও এর অর্থ এসব লোকজন যারা চুপে চুপে কুরআন শুনতো । কিন্তু এ ব্যাপারে কুরআন মজীদের বক্তব্য এমন স্পষ্ট যে তাতে এ ধরনের অপব্যাখ্যার সামান্য অবকাশও নেই । কুরআন মজীদের এক জায়গায় নয় বরং বহু জায়গায় জিন এবং মানুষের কথা এমনভাবে উল্লেখ করা হয়েছে যাতে বুঝা যায় যে, এ দুটি স্বতন্ত্র মখলুক । উদাহরণ স্বরূপ বলা যেতে পারে। সূরা আ'’রাফের ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যাও তোমরাও এঁ জাহান্নামে প্রবেশ কর যেখানে এর আগের জিন ও মানব গোষ্ঠিভুক্তরা প্রবেশ করেছে। সূরা হুদের ১১৯ নম্বর আয়াতে বলা হয়েছে ৪ আর রবের সেই সাবধানবাণী বাস্তবরূপ লাভ করলো যে, আমি জিন ও মানুষ দিয়ে জাহান্নাম পূর্ণ করবো । সূরা হামীম আস্-সাজদার ২৫ ও ২৯ নম্বর আয়াতে যথাক্রমে বলা হয়েছে £ঃ অতঃপর তাদের ক্ষেত্রেও আযাবের সিদ্ধান্ত কার্যকর হলো যা ইতিপূর্বেকার জিন ও মানব-গোষ্ঠির ক্ষেত্রে কার্যকর হয়েছিলো । আর কাফেররা তখন (কিয়ামতের দিন) বলবে ঃ হে আমাদের প্রভু! যে জিন ও মানুষগুলো আমাদেরকে গোমরাহ করেছিলো আমাদের তাদেরকে দেখিয়ে দিন, আমরা তাদেরকে আমাদের পায়ের তলায় পিষ্ট করে লাঞ্ছিত ও অপমানিত করবো । সূরা আহকামের ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে ৪ এদের পূর্বে জিন ও মানুষের মধ্যে যারা (এ দলের wwui.islamfind.wordpress.com ae yh B-
— পৃষ্ঠা ৩২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।