ইমাম মুসলীম ইবনে আল-হাজ্জাজ রহ. এর বই সমূহ। — Sahih Muslim Sharif part 02
/ ৫০৩
📝 লেখা 📖 পিডিএফ

১৬২ সহীহ মুসলিম ESS Fs “le | LE EE FL EAE NNT ANE PIE jie el ald FILA IELEEILANL AL KE প্র ত পল ED STB SS SSRIS INAS CEE i ‘sh es ENA AO Fr 8 “eed rer Ed rT A 2 Ne Eades HE TPE CC ৭৮০। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন, অতপর একব্যক্তি মসজিদে প্রবেশ করে নামায পড়ল। অতপর সে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাইহে ওয়াসাল্লাম তার সালামের উত্তর দিয়ে বললেন £ যাও পুনরায় নামায পড়, কেননা তুমি নামায পড়নি। লোকটি ফিরে গিয়ে পূর্বের নিয়মেই নামায পড়ল। অতপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাঁকে সালাম করল । রাসুলুল্লাহ (সা) তার সালামের জবাব দিয়ে বললেন £ যাও পুনরায় নামায পড়, কেননা তুমি নামায পড়নি। লোকটি পূর্বের মতই নামায পড়ল । অতপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ‘ এসে তাকে সালাম করল । রাসুলুল্লাহ (সা) বললেন £ তোমাকেও সালাম । অতপর তিনি বললেন ঃ£ যাও তুমি পুনরায় নামায পড়, কেননা তোমার নামায হয়নি । তিনি পরপর তিনবার তাকে এরূপ নির্দেশ দিলেন। অতঃপর লোকটি বলল, সেই সত্তার শপথ, যিনি আপনাকে সত্যদ্বীন সহকারে পাঠিয়েছেন; আমি এর চেয়ে সুন্দর করে নামায পড়তে পারছিনা । আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন ঃ তুমি যখন নামাযে দাড়াও, তাকবীর ৰল, অতপর কুরআনের যে অংশ তোমার কাছে সহজ মনে হয় তা থেকে পাঠ কর। অতপর রুকুতে যাও এবং শান্তভাবে রুকুতে অবস্থান কর। অতপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়াও অতপর সিজদায় যাও এবং সিজদার মধ্যে শান্তভাবে অবস্থান কর অতপর সিজদা থেকে উঠে আরামে বস । সমস্ত নামায তুমি এভাবে আদায় কর ।৫ - ৫. থেমে থেমে শাস্তভাবে নামাযের রুকনগুলো আদায় করা রুকু করে সোজা হয়ে দাড়ানো, দুই সিজদার মাঝখানে কিছুক্ষণ বসা ইত্যাদিকে ‘তা'দীলে আরকান’ বলে, জমহুর আলেমদের মতে তা'দীলে আরকান ফরঙ্জ, কিন্তু ইমাম আবু হানিফার মতে ওয়াজিব । wwui.islamfind.wordpress.com

— পৃষ্ঠা ১৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।