Sufi, Sufi Sahitya O Samakalin Itihas Ekti Alochona Pradipta Acharya / সুফী, সুফীসাহিত্য ও সমকালীন ইতিহাসঃ একটি আলোচনা - প্রদীপ্ত আচার্য
/ ১০
📝 লেখা 📖 পিডিএফ

১৭৬ ইতিহাস অনুসন্ধান ২০ সেখ শিহাবুদ্দিন সুহারবদীর সঙ্গে পরিচিত হন এবং সেখ শিহাবুদ্দিন বাহাউদ্দিনের উপর সন্তুষ্ট হয়ে তাকে “খিরকা-এ-খিলাফত” বা আল্লার হয়ে ধর্ম প্রচারকের ভূমিকা গ্রহণের দায়িত্ব নিয়ে মূলতান ও ভারতে সুহারবদী ভাবধারা প্রচারের জন্য প্রেরণ করেন। ““আখবারুল-আখিয়ার” নামক সুফী সাহিত্য থেকে জানা যায় যে ভারতে সুফীরা প্রথমে সেখ বাহাউদ্দিনের বিরুদ্ধে নানারূপ চত্রাস্ত করলেও পরে তার নেতৃত্ব স্বীকার করে নেন। তার খানকায় তার আশীর্বাদ লাভের জন্য প্রচুর লোক সমাগম হতো এবং এঁদের অনেকেই তার শিষ্যত্ব গ্রহণ করেন। “ফুয়ায়েদ-উল-ফুয়াদ” নামক গ্রন্থ থেকে জানা যায় যে, তার বানী খুব শীঘ্রই সিন্ধু, মুলতান, বালুচিস্তান ও পাঞ্জাবের দক্ষিণ পশ্চিম অংশে ছড়িয়ে পরেছিল। সেখ বাহাউদ্দিন ভারতে পর পর আট জন মামেলুক সুলতানের রাজত্বকাল দেখার সৌভাগ্য লাভ করেছিলেন এবং তিনি অনেক সুলতানের ও সরকারী কাজের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন। সুলতান ইলতুতমিসের রাজত্বকালে মূলতান ও উচের শাসনকর্তা নাসিরুদ্দিন কুবাচা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেলেও শেষ পর্যন্ত রক্ষা পান এবং ইলতুৎমিস তাকে “সেখ-উল-ইসলাম” নামক পদ দান করেন। সুলতান নাসিরুদ্দিন মামুদের সময় মোঙ্গলরা তাদের মূলতান আক্রমণের মাধ্যমে প্রচুর ধনসম্পদ লুণ্ঠন করেন এবং দ্বিতীয়বার তাদের মূলতান অভিযানকালে সেখ বাহাউদ্দিন স্বয়ং মোঙ্গলদের কাছে যান এবং ১ লক্ষ দিরহাম অর্থদানের মাধ্যমে মোঙ্গলদের মূলতান আক্রমণ থেকে বিরত করেন। “ফুয়ায়েদ-উল-ফুয়াদ” নামক গ্রন্থ থেকে জানা যায় য়ে, সেখ বাহাউদ্দিন নিম্ন শ্রেণীর লোকদের সঙ্গে ওঠাবসা না করলেও নিন্ন শ্রেণীর তথা সাধারণ লোকের দুঃখ দারিদ্রে প্রচুর অর্থ দিয়ে এবং কখনো কখনো সশরীরে উপস্থিত হয়ে সাহায্য করতেন। এছাড়াও মুলতানে একবার দুর্ভিক্ষ হলে তিনি প্রচুর অর্থ দিয়ে দরিদ্র জনসাধারণের জন্য অন্নবস্ত্রের ব্যবস্থা করেছিলেন। সেখ বাহাউদ্দিন শ্রমের উপর বিশেষ গুরুত্ব দিতেন এবং চাষবাস, শিল্প ও ব্যবসা-বাণিজ্যের প্রসারকে রাষ্ট্রের পক্ষে মঙ্গলকর বলে মনে করতেন। তিনি কৃষিকার্ষের উন্নতির জন্য জঙ্গল জমি কেটে উর্বর ক্ষেত্র তৈরী এবং মূলতানের জলধারা, কুয়ো ও নদনদীগুলির সংস্কারের উপর জোর দিয়েছিলেন যা থেকে তার সামাজিক চিন্তাভাবনা পরিচয় পাওয়া যায়। যাইহোক তৈমুরলঙ্গের ভারত আক্রমণের ফলে যে প্রচুর পরিমাণে সুফীদের জীবন হানি হয়েছিল তার'ফলে ভারতে সুহারবরী গোষ্ঠীর সুফীদের প্রভাব কমে যায়, যদিও জালালউদ্দিন-তাব্রেজী বাংলায় সুহারবদী ভাবধারার প্রচার করেছিলেন। উপসংহারে বলা যায় যে, ভারতবর্ষে যত সুফী সাহিত্য আছে যেমন ফুয়ায়েদ-উল-

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।