Sufi, Sufi Sahitya O Samakalin Itihas Ekti Alochona Pradipta Acharya / সুফী, সুফীসাহিত্য ও সমকালীন ইতিহাসঃ একটি আলোচনা - প্রদীপ্ত আচার্য
/ ১০
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যযুগের ভারত ১৭৫ আলাউদ্দিন খলজীর সময় কিছু উলেমা সেখ নিজামুদ্দিনের জনপ্রিয়তায় হিংসাবোধ বিরুদ্ধে পত্র পাঠালে সেখ বলেন তিনি ফকির এবং রাষ্ট্রীয় কাজে হস্তক্ষেপ করার তার কোন ইচ্ছা নেই। “ফুয়ায়েদ-উল-ফুয়াদ”, “সিয়ারুল-ওয়ালিয়া”” প্রভৃতি গ্রন্থ থেকে জানা যায় যে সুলতান কুতুবউদ্দিন-মুবারক-খলজী তাকে সুলতান আলাউদ্দিন খলজীর ছেলে খিদির খানকে সাহায্য করার অপরাধে তার উপর ক্ষিপ্ত হন। এছাড়াও এই সময় সুলতান মুবারক-খলজী সেখের জনপ্রিয়তা নষ্ট করার জন্য মুলতান থেকে সেখ রুকনুদ্দিনকে নিয়ে আসলেও রুকনুদ্দিনও সেখের প্রতি শ্রদ্ধাশীল হন। সুলতানি যুগের অপর এক শাসক গিয়াসউদ্দিন তৃঘলকের সঙ্গে সেখ নিজামুদ্দিনের সম্পর্ক ভালো ছিল না। সেখ কর্তৃক অবাধে গরীবদের মধ্যে ধন বিতরণ “সমা” নামক এক সুফী গানবাজনা শোনার ব্যাপার সহ আরো কিছু বিষয়ে সেখ নিজামুদ্দিনের সঙ্গে গিয়াসউদ্দিন তুঘলকের সম্পর্ক খারাপ হয়েছিল বলে জানা যায় যদিও এই তথ্যের কোনো এতিহাসিক ভিত্তি ছিল না। সেখ (নিজামুদ্দিনের ব্যক্তিত্বের ফলেই সমগ্র ভারতে সুফীবাদ বিকাশিত হয়েছিল বলা চলে। তিনি ““রাহাতুল-কুলুব” নামক একটি সাহিত্য রচনা করেছিলেন। সেখ নিজামুদ্দিনের সঙ্গে জনসাধারণের ভাল সম্পর্ক ছিল। তার খানকা বিদ্যাচর্চার একটি বড় কেন্দ্রে পরিণত হয়েছিল। তৎকালীন বহু বিদগ্ধ পন্ডিত তার শিষ্যত্ব গ্রহণ করেছিলেন যাদের মধ্যে “চিরাগে-দিল্লী” নামে পরিচিত নাসিরউদ্দিন মামুদ, বাংলার আখী সিরাজুদ্দিন উৎমান, দক্ষিণাত্যের বুরহানুদ্দিন গহরিব, “ফুয়ায়েদ- উল-ফুয়াদ” এর লেখক আমীর হাসান সিজ্জী ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য। ১৩২৫ খৃষ্টাব্দে সেখ নিজামুদ্দিনের মৃত্যু হয় এবং “সিয়ারুল-ওয়ালিয়া””, “ফুয়ায়েদ-উল-ফুয়াদ” প্রভৃতি সুফী সাহিত্য থেকে জানা যায় যে সুলতান মুহম্মদ বিন-তুঘলক সেখের কফিন বহন করেছিলেন। সুহারবর্দী সম্প্রদায় সেখ বাহাউদ্ধিন জাকারিয়া মূলতানি সুফী ধর্মের চিন্তি শাখার মতো সুহারবদী শাখাও ভারতে সুফী ধর্ম ও সাহিত্যের উপর তার গভীর প্রভাব বিস্তার করতে সমর্থ হয়েছিল। সুহারবর্গী ভাবধারার প্রবর্তক ছিলেন পারস্যের গ্লখ শিহাবুদ্দিন সুহারবদী। তারই এক উল্লেখযোগ্য শিষ্য সেখ বাহাউদ্দিন জাকারিয়া মূলতানি ভারতে সুহারবদ্দী ভাবধারা বহন করে নিয়ে আসেন। “ফুয়ায়েদ-উল-ফুয়াদ” নামক গ্রন্থ থেকে জানা যায় যে, বাহাউদ্দিন জাকারিয়া বাগদাদে

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।