১৭৪ ইতিহাস অনুসন্ধান ২০ বলতেন যে সুফীবাদের মূল পথ হল মনোনিবেশ এবং আল্লাকে আরাধনা করা । দিল্লীর সুলতানীর দুই বিখ্যাত শাসক সুলতান গিয়াসউদ্দিন বলবন এবং সুলতান আলাউদ্দিন খলজী তীর প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন। শোনা যায় সুলতান গিয়াসউদ্দিন বলবন বাবা ফরিদকে চারটি গ্রামে মুক্তা দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেন নি কারণ বাবা ফরিদ বলতেন সরকারী কাজ ও জায়গীর মানুষের মনকে সঙ্ীর্ণমনা এবং আত্মাকে অপবিত্র করে তোলে। বাবা ফরিদ রাষ্ট্রীয় ব্যাপারে কোনরূপ হস্তক্ষেপ করা পছন্দ করতেন না। তিনি বলতেন তারা হলেন সাধুসম্তু মানুষ এবং তদের মূল সাধনাই হলো অমর আত্মার উপাসনা ও তার জগতে বিচরণ, কোনো পার্থিব জগৎ নয়। ধর্মীয় ব্যাপারে তিনি ছিলন যথেষ্ট উদার এবং উচ্চ-নীচ, সাদা-কালো ভেদে প্রত্যেকেই আল্লার সস্তান বলে তিনি মনে করতেন। তৎকালীন ভক্তি আন্দোলনকারীরাও তাঁর আদর্শের দ্বারা কতকাংশে অনুপ্রাণিত হয়েছিলেন। “আসরাউল-ওয়ালিয়া” নামক গ্রন্থ থেকে জানা যায় যে বাবা ফরিদ বাগদাদ, বুখারা, কান্দাহার, গজনী ইত্যাদি স্থান পরিভ্রমণ করেন এবং এটাও মনে করা হয় যে বাবা ফরিদ বাংলাদেশের ফরিদপুর নামক স্থানে গিয়েছিলেন এবং এই “খোয়ারুল-মজালিস” প্রভৃতি সুফী সাহিত্যিক উপাদান এব্যাপারে কোনো সঠিক তথ্য প্রদান না করায় যথেষ্ট বিতর্ক আছে। সেখ নিজামুদ্দিন-আউলিয়া র চিত্তি সম্প্রদায়ের সর্বশেষ্ঠ বিখ্যাত সুফী ছিলেন সেখ নিজামুদ্দিন-আউলিয়া। আজুধানে তার সঙ্গে সেখ ফরিদের দেখা হয় যার কথা .ও বাণীতে আকৃষ্ঠ হয়ে তিনি চিত্ত সম্প্রদায়ে যোগদান করেন এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি এক উল্লেখযোগ্য সুফী সুফী সাহিত্য থেকে জানা যায়। “সিয়ারুল-ওয়ালিয়া” থেকে জানা যায় যে সেখ নিজামুদ্দিন তার জীবনকালে দিল্লীর সিংহাসনে সাতজন সুলতানের রাজত্বকাল দেখেছিলেন। তবে ““সিয়ারুল- ওয়ালিয়া” থেকে জানা যায় যে তিনি কোনো সম্রাটের দরবারে যান নি। সম্রাট গিয়াসুদ্দিন বলবনের বংশধর কাইকোবাদ কিলুঘেরীতে তার প্রাসাদ নির্মাণ করায় সেখানে লোক সমাগম ঘটতে থাকলে সেখ নিজামুদ্দিন গিয়াতপুর যেতে মনস্থির করেন। কিন্তু পরে তার মতের পরিবর্তন হয়।.সুলতান জালালউদ্দিন খলজী সেখ নিজামুদ্দিনের ব্যক্তিত্বের দ্বারা বিশেষভাবে আকর্ষিত হয়ে তার “জমায়েতখানা” (আশ্রম) চালাবার জন্য একটি গ্রাম দান করতে চাইলেও সেখ নিজামুদ্দিন তা নিতে অস্বীকার করেন। এছাড়া সুলতান
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।