Sufi, Sufi Sahitya O Samakalin Itihas Ekti Alochona Pradipta Acharya / সুফী, সুফীসাহিত্য ও সমকালীন ইতিহাসঃ একটি আলোচনা - প্রদীপ্ত আচার্য
/ ১০
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ ইতিহাস অনুসন্ধান ২০ চি্তি সুহারবর্দী, কাদরি, ফিরদৌসী, নস্কবন্দী ইত্যাদি। এখানে চিত্তি এবং সুহারবর্দী গোষ্ঠীর সুফীদের ও তাদের সমকালীন ইতিহাস নিয়ে আলোচনা করা হলো। চিত্তি সম্প্রদায় খাজা মৈনুদ্দিন চিত্তি ভারতে চিস্তি সুফীদের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিলেন খাজা মৈনুদ্দিন চিত্তি। জীবনের বিভিন্ন ঘাত প্রতিঘাতে এবং ইতিহাসের এক সন্ধিক্ষণে তিনি ভারতে এসে উপস্থিত হন। এই সময়ে অর্থাৎ খৃষ্টীয় দ্বাদশ শতকের শেষার্ষে মুহম্মদ ঘুরী উত্তর ভারতে তাঁর সান্্রাজ্য স্থাপনে উদ্যোগী হয়েছিলেন। “ফুয়ায়েদ-উল-ফুয়াদ”, “সিয়ারুল-ওয়ালিয়া”, প্রভৃতি মালফুজাত ও সাহিত্যিক উপাদান থেকে জানা যায় যে মুহম্মদ ঘুরী উত্তর ভারতে তার সাম্রাজ্য বিস্তারের চেষ্টা করলে তা চৌহান বংশীয় শাসক পৃথ্বীরাজ চৌহানকে যথেষ্ট ভীত ও শঙ্কিত করে তুলে ছিল। শুধুমাত্র তার কাছে নয়, এই ঘটনাটি দিল্লী ও প্রথম যুদ্ধে (১১৯১খুঃ) মুহম্মদ ঘুরী পৃথ্বীরাজের হাতে পরাজিত হন, কিন্তু ১১৯২ খৃষ্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে ঘুরী পৃর্থীরাজকে পরাজিত করেন। এই সময় খাজা মৈনুদ্দিন মুহম্মদ ঘুরীর সঙ্গে ভারতে আসেন বলে মনে করা হয়, যদিও এটা নিয়ে বিতর্ক আছে। মীরখুর্দ এর লেখা “সিয়ারুল-ওয়ালিয়া” থেকে জানা যায় যে, পৃর্থীরাজের রাজত্বকালে হিন্দুরা মুসলিমদের ঘৃণার চোখে দেখতো । এমনকি খাজা মৈনুদ্দিন পৃর্থীরাজ চৌহানের রাজত্বকালে আজমীরে গেলে তাকে খেতে পর্যস্ত নিষেধ করা হয়েছিল এবং উচ্চ বর্ণের হিন্দু পুরোহিতগণ তাকে আজমীর থেকে বিতাড়িত করতে চেয়েছিলেন। এটা থেকে বোঝা যায় যে এই সময় মুসলিমদের সঙ্গে হিন্দুদের যে কোন প্রকার সম্পর্ক স্থাপন অপবিত্র বলে মনে করা হতো! যদি “সিয়ারুল-ওয়ালিয়া”র লিখিত এই তথ্য সত্য হয় তাহলে একথা নিঃসন্দেহে বলা যায় যে খাজা মৈনুদ্দিন পৃথ্বীরাজ চৌহানের জীবিতাবস্থায় ভারতে এসেছিলেন। এছাড়াও আব্দুল হকের লেখা “আখবারুল-আখিয়ার” থেকে তরাইনের যুদ্ধের সময় ভারতে খাজা মৈনুদ্দিনের আগমন সমর্থিত হয়েছে। শুধু তাই নয় এই সময় খাজা মৈনুদ্দিনের ব্যক্তিত্ব এবং তার বাণীতে আকর্ষিত হয়ে অনেক হিন্দু জনগণই মুসলিম ধর্ম পর্যস্ত গ্রহণ করেছিলেন বলে জানা যায়। খাজা মৈনুদ্দিন জনসাধারণের কাছে খুবই প্রিয় ছিলেন। তিনি শাস্তি, একতা ও জনগণের মধ্যে মৈত্রী, সৌহার্দমূলক সম্পর্ক স্থাপনের উপর জোর দিতেন। তিনি প্রতোক ধর্মের লোকদের সহানুভূতির চোখে দেখতেন। তিনি তাঁর সমগ্র জীবন মনুষ্যত্বের

— পৃষ্ঠা ৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।