Sufi, Sufi Sahitya O Samakalin Itihas Ekti Alochona Pradipta Acharya / সুফী, সুফীসাহিত্য ও সমকালীন ইতিহাসঃ একটি আলোচনা - প্রদীপ্ত আচার্য
/ ১০
📝 লেখা 📖 পিডিএফ

মধ্যযুগের ভারত ১৭১ (২) মৌলনা-আব্দুল-হকৃ-দেহলভী এঁর লেখা “ আখবারুল-আখিয়ার” যা থেকে আমরা সুফীবাদের কাদিরিয়া নীতির কথা জানতে পারি। (৩) আব্দুল-হাসিম এবং পীর ইমামুদ্দিন রাজগিরির লেখা “মানাহিজ-উস্-সুস্তার। (৪) আব্দুর-রহমান-চিস্তি এর লেখা দুটি সাহিত্যিক গ্রন্থ “€ক) মিরাত-উল-তসরার (খ) মিরাতে মাদারী” (৫) মুহম্মদ গেউতি-বিন-হাসান-বিন-মুসা-সত্তারি এঁর লেখা তজকিরাহ। এটা আকবরের দাক্ষিণাত্য অভিযানকালে তার অনুরোধে লেখা এবং জাহাঙ্গীরের নামে উৎসর্গীকৃত সাহিত্য । এটি ৫টি চমনে বা অধ্যায়ে বিভক্ত। যার প্রথম চমন থেকে হিজরার পরবতী সপ্তম শতকে সুফীদের কথা জানা যায়। দ্বিতীয় চমন থেকে অষ্টম শতকের সুফীদের কথা, তৃতীয় চমন থেকে নবম শতকে সুফীদের কথা, চতুর্থ চমন থেকে দশম শতকে এবং পঞ্চম চমন থেকে আমরা সুফীদের সাত্তারিয়া নীতির কথা পাই। এছাড়াও এই গ্রন্থটি থেকে আমরা গুজরাটের ইতিহাস ও ভারতের তৎকালীন ইতিহাস জানতে পারি। এছাড়াও এখান থেকে মুহম্মদীয় ভারতের আধ্যাত্মিক জীবনের কথাও জানা যায়। (৬) যুবরাজ দারাসিকোর লেখা গ্রন্থ “সফিনা-তুল-ওয়ালিয়া” এই সমস্ত আত্মজীবনীমূলক রচনা ছাড়াও বেশ কিছু মালফুজাত থেকে আমরা ভারতে তৎকালীন সুফীদের এবং তাদের সমসাময়িক ইতিহাসের কথা জানতে পারি। এদের মধ্যে উল্লেখযোগ্য ছিল: (১) কবি আমীর হাসান সিজ্জি এর লেখা “ফুয়ায়েদ- উল-ফুয়াদ”। (২) হামিদ কালান্দার এঁর লেখা “খোয়ারুল মজালিস”। (৩) মুহম্মদ কাশিম-বিন-হিন্দুখানের লেখা “গুলসন-ইইব্রাহিমি বা তারিখী ফরিস্তা। (৪) মালফুজাত-এ-রুখনি। (৫) আবুল ফজলের আইনী আকবর ইত্যাদি রচনা থেকে ভারতে সুফীদের কথা ও সমকালীন ইতিহাস জানা যায়। এই সমস্ত গ্রন্থ থেকে জানা যায় যে খৃষ্টীয় অষ্টম শতক থেকে দ্বাদশ শতকের মধ্যে অনেক সুফীসস্ত ভারতে এসেছিলেন। এঁদের মধ্যে বেশ কিছু সুফী ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য । যেমন্‌ $ সেখ হুসেন জঙ্জানি, সেখ আবু তোরাব, সেখ মুহম্মদ, সেখ ইসমাইল ইত্যাদিরা ছিলেন বিষেশভাবে উল্লেখযোগ্য। | সময়ের বিবর্তনের সাথে সাথে সুফী ধর্মেও বিভিন্ন সম্প্রদায়ের উদ্ভব হয় যথা:

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।