Sufi, Sufi Sahitya O Samakalin Itihas Ekti Alochona Pradipta Acharya / সুফী, সুফীসাহিত্য ও সমকালীন ইতিহাসঃ একটি আলোচনা - প্রদীপ্ত আচার্য
/ ١٠
📝 نص 📖 PDF

১৭০ ইতিহাস অনুসন্ধান ২০ ঈশ্বর ভীতি ও শাস্তির ভয়েই অনেক মুসলিম বা সুফী তপস্বীররা যোগীরপ গ্রহণ করতেন বা পার্থিব জগতের প্রতি ওঁদাসীন্যতা দেখাতেন তাই-ই নয় এর পিছনে অর্থনৈতিক অবস্থাও দায়ী ছিল। উম্মায়িদ বংশের বংশানুক্রমিক শাসনে অতিষ্ঠ হয়ে কিছু ধর্মীয়, শাস্তি প্রিয় ব্যক্তি নিজেদের আল্লার কাছে সঁপে দেওয়ার এবং নিঃসঙ্গতা বা নির্জনতায় বসবাস করার নীতি নেন এবং এইভাবেই একধরনের যোগী বা তপস্থী এবং পার্থিব জগতের সুখ আহাদ থেকে বিরত জীবন ধারার সূত্রপাত হয় যা সুফীবাদ নাম পরিচিত এবং যার কিছু উল্লেখযোগ্য সদস্য £-আবুল-হাসান-অলবাসির আবুজর অল গিফারী এবং হুজাইফাকে ইসলামে সুফীবাদের প্রকৃত পূর্বপুরুষ বলা যেতে পারে। এছাড়াও এই সময় ইব্রাহিম-বিন আদম ফুজাইল-বিন আয়াজ, বসরার রাবিয়া ইত্যাদি সুফীরা ছিলেন বিশেষভাবে উল্লেখযোগ্য । সুফীবাদ মুলত ভালোবাসার নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। সুফীবাদ ভালোবাসার মাধ্যমে আল্লার সঙ্গে মানুষকে এক করতে চেয়েছিল এবং এখান থেকেই সুফীবাদের ভালোবাসার নীতি স্থান পায় যা পরবর্তীকালের সুফীদের মধ্যে প্রবাহিত হয়েছিল এবং সুফী আন্দোলনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। সুফীরা ও তাদের শিষ্যরাও বহু সাহিত্য রচনা করেছিলেন যা থেকে আমরা তৎকালীন ইতিহাসের একাধিক কথা জানতে পারি। কিন্তু ভারতীয় উপমহাদেশে সুফীবাদের ইতিহাস রচনা করার কাজ খুবই কঠিন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে অনেক গুরুত্বপূর্ণ সুফী সাহিত্যিক উপাদান কালের প্রভাবে নষ্ট হয়ে গেছে অথবা অনেক সময় সমকালীন এঁতিহাসিকেরা ইচ্ছাপ্রণোদিত হয়ে তথা দূরদৃষ্টির অভাবহেতু সুফীদের রচিত সাহিতিক উপাদানগুলির শুক বুঝতে অসমর্থ হয়েছিলেন। তাই ভারতে সুফীদের ও তাদের সমকালীন ইতিহাস রচনায় অনেক বিতর্ক আছে। কালের অনিবার্য কষাঘাতে এই সমস্ত লেখাগুলিতেও অনেক পরিবর্তন সাধন বা সংযোজন হয়েছিল অথবা অনেক গুরুত্বপূর্ণ উপাদান নষ্ট হয়ে যাওয়ায় সুফীদের তথা তাদের সমকালীন ইতিহাসের সম্যক ধারণা অনেক সময়ই আমরা পাই না তাই তাদের প্রকৃত মূল্যায়ন এবং এতিহাসিক তথ্যের যথার্থতা নির্ণয়ের কাজে মাঝে মধ্যেই ভারতে সুফী ও তাদের সমকালীন ইতিহাস রচনার ক্ষেত্রে প্রতিবন্ধক স্বরূপ হয়ে দীড়িয়েছে। বেশ কিছু তৎকালীন সুফী সাহিত্যিক উপাদানগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো ৪- (১) সৈয়দ মুহম্মদ বিন মুবারক কিরমানি এবং আমীর খুর্দ এদের লেখা আত্মজীবনীমুলক সাহিত্য ““সিয়ার-উল-ওয়ালিয়া”" |

— صفحة ٣ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.