মধ্যযুগের ভারত ১৬৯ ধর্মীয় আচার অনুষ্ঠানকে ব্যবহারিক জীবনে ব্যবহার করতে বিন্দুমাত্র কুষ্ঠাবোধ করেন না। কিন্তু হিজরার প্রায় একশ বছর পর কোরাণ এবং হাদিসের বাহ্যিক ব্যাখায় সন্তুষ্ট না থেকে এবং অর্থনৈতিক দিক থেকে বীতশ্রদ্ধ হয়ে কিছু মুসলিম নিজেদের আরো গৃঢ, রহস্যমুলক চিস্তাভাবনায় নিয়োজিত করেন। এই আভ্যন্তরীণ গু রহস্যের মাধ্যমে তারা আল্লার সঙ্গে নিজেদের এক করতে চেয়েছিল। কিন্তু এর জন্য ইসলাম ধর্মের বাহ্যিক দিকর্টিই তাদের কাছে যথেষ্ট বলে মনে হয় নি। তারা প্রকৃত সত্য উপলবি করতে চেয়েছিল এবং তাদের এই প্রচেষ্টার পথ ধরেই ইতিহাসে সুফীবাদের উদ্ভব হয় যা ইতিহাসে তার প্রভাব রেখে যেতে সক্ষম হয়েছিল। মনে করা হয়। এমন কি স্বয়ং হজরত মুহম্মদের মধোেও এই সুফীবাদের বীজ লুকিয়ে ছিল বলে বলা হয়ে থাকে এবং তা পরবত্তীকালে মুসলিম ধর্মের মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রবাহিত হয়েছিল বলা চলে। “ইল্ম-ই-সিনা” নামক হজরতের রহস্য উদ্ঘাটনের বা কোন বিষয় ব্যক্ত করার এক বিশেষ পদ্ধতি থেকেই সুফীবাদের ধারণা আসে। কারণ এই ইল্ম-ই-সিনা ছিল রহস্যময় বা অতীন্দ্রিয়বাদের আলোচনা যা সুফীরা শিক্ষা নিতেন। সুফীবাদ সত্যের পথ এবং সঠিক পথ-এই ধারনার উপর প্রতিষ্ঠিত ছিল। সুফীবাদ আল্লার কাছে প্রার্থনা, আল্লার কাছে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োজন, পার্থিব জগতের মিথ্যা চাকচিক্য থেকে সম্পূর্ণ বিমুখতা বা ওঁদাসীন্যতা, সুখ ও সম্পদ পরিহার, অধিকার পরিহার, দুঃখ বেদনা গ্রহণ, অপরের দুঃখে দুখী হওয়া, মানুষকে সেবা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের দুঃখ মেটানো ইত্যাদি সুক্ক্নাতিসূন্ম্ন নিয়ম নীতির উপর প্রতিষ্ঠিত ছিল। ইসলামের অনেক ব্যাখ্যা থেকেই ইসলাম ধর্মে সুফীবাদের যে অস্তিত্ব ছিল তার প্রমাণ পাওয়া যায়। এই সমস্ত ব্যাখ্যায় অনেক ক্ষেত্রেই পাপের প্রতি সতকর্তা, চূড়ান্ত, বিচারের সময়, নরক যন্ত্রনা ভোগ, কবরে যন্ত্রনা পাওয়ার মতো অনেক কথাই বলা আছে যা মুসলিমদের ভীত করে তুলেছিল এবং তারা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে, তাদের সম্পত্তি ধর্মীয় সংস্থাগুলিকে দান করে সর্বস্ব হারিয়ে দুঃখ-দারিদ্র ইত্যাদি গ্রহণের মধ্য দিয়ে গর্ব অনুভব করেছিল। এক কথায় এঁদেরই ইসলামে সুফীবাদের আদিম বাহক বলা যায়। হজরতের শিষ্যরা খুবই সাধারণভাবে জীবনযাপন করতেন এরং তারা আল্লা ও তার বিচারকে ভয় পেতেন। মুহম্মদের সঙ্গী তথা “আহলস্-সুফা” এর সদস্য আবুদারদা প্রভৃতির কথায় মুসলিমদের বিলাসবর্জিত জীবনধারার পরিচয় পাওয়া যায়। তবে শুধুমাত্র
— পৃষ্ঠা ২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।