Sufi, Sufi Sahitya O Samakalin Itihas Ekti Alochona Pradipta Acharya / সুফী, সুফীসাহিত্য ও সমকালীন ইতিহাসঃ একটি আলোচনা - প্রদীপ্ত আচার্য
‹ / ১০
📝 লেখা 📖 পিডিএফ

সুফী, সুফীসাহিত্য ও সমকালীন ইতিহাস £ একটি আলোচনা প্রদীপ্ত আচার্য ভারতবর্ষে তুর্কো-আফগান মধ্যযুগের শাসনব্যবস্থা স্থাপিত হবার সময় থেকেই অনেক সুফী সম্তরা ভারতে এসেছিলেন। এঁদের মধ্যে অনেকেই ছিলেন সুফী ধর্মের ইত্যাদি। সুফীরা অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। কিছু কিছু সুফী সম্ভরা যেমন সুহারবর্দী গোষ্ঠীর সুফীরা সম্রাট তথা অন্যান্য শাসকদের সঙ্গে ভাল সম্পর্ক রক্ষা করে চলতেন। কিন্তু অন্যান্য সুফীরা সম্রাট তথা অন্যান্য শাসকদের সঙ্গে কোনরূপ সম্পর্ক রক্ষা করা পচ্ছন্দ করতেন না। সম্রাট কিছু অন্যায় করলে সেটাও সুফীরা পচ্ছন্দ করতেন না। হিন্দু-মুসলিম নির্বিশেষে জনসাধারণ সুফীদের কাছে যেতেন বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য। চিস্তি সুফীরা জনসাধারণের সঙ্গে খুব ঘনিষ্টভাবে মেলামেশা করতেন। র ভারতবর্ষে সুফীদের সম্পর্কে অনেক লিখিত সাহিত্যিক উপাদান পাওয়া যায়। এই সমস্ত সাহিত্যিক উপাদানগুলির মধ্যে এমন অনেক সংকলনই আছে যেখানে সুফীদের কথা, তাদের বাণী, তাদের জীবনাদর্শের কথা, তৎকালীন সন্ত্রাটদের কথা এবং সমকালীন বহু ঘটনার কথা জানা যায়। বেশ কিছু সুফী সাহিত্য যেমন, সিয়ার-উল-ওয়ালিয়া, ফুয়ায়েদ-উল-ফুয়াদ, খোয়ারুল-মজালিস, সকিনা-তুল-ওয়ালিয়া, তস্করাতুল-ওয়ালিয়া, খালেহ-পূর্ণেমত, মক্ডুবাতে - সদী, তথা মক্ত্রবাতে দোসদী ইত্যাদি বিশেষ উল্লেখযোগ্য। বর্তমান প্রবন্ধে তৎকালীন কিছু উল্লেখযোগ। সুফীদের জীবন তথা তাদের বানী ও তৎকালীন যে সমস্ত এতিহাসিক তথ্য পাওয়া যায়, সেগুলি সম্পর্কে একটি আলোচনা করার প্রচেষ্টা করা হয়েছে। মুসলিমদের দুটি উল্লেখযোগা গ্রন্থ হলো কোরাণ এবং হাদিস। এখানে মুহম্মদের বাণী ও মুসলিমদের দৈনন্দিন কাযকলাপের কথা লিপিবদ্ধ আছে। তারা মুহম্মদের বাণী বা কথা অনুযায়ী সাধারণভাবে জীবনযাপন করতে ভালবাসেন। তারা তাদের

— পৃষ্ঠা ১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।