Aqeedah
/ ১০
📝 লেখা 📖 পিডিএফ

সেরেফ ইসতেদরাজ বলে সাব্যস্ত করি; যেমনি যাদুকর ও ভেলকিবাজদের ক্ষেত্রে দেখা যায়; যা তাদের নিজেদের জন্য এবং তাদের দ্বারা আকৃষ্টদের জন্য ফেতনাস্বরূপ । ১৮. আমরা বিশ্বাস করি__ আল্লাহ ব্যতীত অন্য কেউ গায়েব জানে না। আল্লাহ তাআলা গায়েবের কিছু সংবাদ আমিয়া আলাইহিমুস সালামদেরকে জানিয়েছেন । আর যে মানুষ বা জিন গায়েব জানার দাবি করে; সে মূলত আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে । আমরা কোন গণক, জ্যোতিষী, জাদুকরের নিকট গমন করি না, তাদেরকে সত্যায়ন করি না। ১৯. আমরা বিশ্বাস করি যে, সাধারণ বা কবীরাহ গোনাহকারী মুসলিম এ স্তরের গোনাহর পরেও মুসলিম থাকে । এমন মুসলিম যদি আল্লাহর সাথে শিরক না করে থাকে, তবে অবশ্যই গোনাহর কারণে সে জাহান্নামে চিরস্থায়ী হবে না। তার ব্যাপারটি আল্লাহর ইচ্ছাধীন ৷ যদি তিনি চান তাদেরকে ক্ষমা করে দেবেন আর যদি তাদেরকে শাস্তি দিতে চান, তবে শাস্তি দেবেন। ২০. আমরা বিশ্বাস করি__মুসলিমদের মধ্যকার নেককার ও বদকার নেতৃতৃশীল ও সাধারণ ব্যক্তির পেছনে নামাজ শুদ্ধ । তাদের মধ্যকার কেউ মৃত্যুবরণ করলে, আমরা তার জানাযায় শরীক হই। তাদের দ্বারা জবাইকৃত জন্তর গোশত ভক্ষণ করি । আমরা বিশ্বাস করি যে, *1--। ৭৬ ০৮০০৯৪১ 59 আএউ 05১15 ১৩০ ৩০ ০ “যে আমাদের নামাজ পড়লো, যে আমাদের কেবলার অনুসরণ করলো, যে আমাদের জবাইকৃত জন্তর গোশত খেলো; সে মুসলিম ।' কোন মুসলিমকে আমরা ততক্ষণ পর্যন্ত কুফর, নিফাক, শিরকে লিপ্ত বলি না; যতক্ষণ না তার থেকে কুফর, নিফাক, শিরকের কোন আলামত প্রকাশ পায় । আর মুসলিমদের গোপন অবস্থাকে আমরা আল্লাহর প্রতি সোপর্দ করি । আমরা বেদআতীদেরকে অপছন্দ করি । তাদের বেদআত ও গোমরাহী থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করি। ২১. আমরা বিশ্বাস করি___কবরে যেমনি আযাব রয়েছে, তেমনি রয়েছে নেআমত । কেয়ামতের দিন সকল মানুষকে হিসেবের জন্য পুনরুখিত করা হবে । কোরআন ও সুন্নাহয় বর্ণিত বিষয়ের প্রতি আমরা ঈমান এনেছি । কেয়ামত দিবসে মিযানের পরিমাপ, আমলনামা প্রকাশের প্রতি আমরা ঈমান এনেছি । আমরা সিরাতের প্রতি ঈমান এনেছি, যা জাহান্নামের উপরে স্থাপন করা হবে, যার উপরে দিয়ে মুমিন ব্যক্তি তার ঈমান ও আমলের পরিমাপ অনুসারে দ্রুততার সাথে অতিক্রম করবে । আমরা হাওযে কাউসারের উপরে ঈমান এনেছি, ঈমান এনেছি শাফাআতের উপরে । আমরা বিশ্বাস করি__ জান্নাত সত্য, জাহান্নাম সত্য । উভয়টি অস্তিতে রয়েছে এবং কখনো এ দুটি ধ্বংস হবে না। আমরা বিশ্বাস করি__ কেয়ামতের দিন মুমিন বান্দা কোন ধরনের সমস্যা ব্যতিরেকেই তাদের প্রভুর দর্শন লাভ করবে । ২২. আমরা বিশ্বাস করি__কোরআন আল্লাহ রব্বুল আলামীন নাযিল করেছেন । কোরআন আল্লাহর কালাম, কোরআন মাখলুক নয়, কোরআন মহান আল্লাহ থেকে প্রকাশিত এবং তার কাছে প্রত্যাবর্তন করবে । এ কোরআন তিনি জিবরীল আমীনের মাধ্যমে স্বীয় বান্দা ও রাসূল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপরে নাধিল করেছেন।

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।